স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মহিবুল আহসান এবং গোলাম দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ইউজিসি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট হয়। ভোট শেষে ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোছা. জেসমিন পারভীন ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নতুন সভাপতি ড. মো. মহিবুল আহসান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এবং সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে মুহাম্মদ মাসুদ হোসেন ও মোহাম্মদ ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. ইকরামুল ইসলাম অপু এবং কোষাধ্যক্ষ হিসেবে শরীফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, রায়হান মিয়া ও মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।
নির্বাচন পরিচালনায় কমিশনারের দায়িত্বে ছিলেন ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিরিক্ত পরিচালক শিবানন্দ শীল এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।
জয়ের পর মহিবুল আহসান কমিশনের সব কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ইশতেহারের প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের পাশাপাশি কর্মক্ষেত্রে বিভেদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করব।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মুখে পোস্টার থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
৯ ঘণ্টা আগে
দেশে আরও চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১ আগস্ট) ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
অধ্যাপক সাদেকা হালিমসহ তিন শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও চার শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৩০ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। তবে আদালত মামলাটি আমলে না নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন।
৩০ জুলাই ২০২৬