স্ট্রিম সম্পাদকীয়

সাড়ে ছয় বছরে রাজধানীর সড়কগুলোতে ১ হাজার ৩৮৪ জনের প্রাণহানি এবং ২ হাজার ৪৮৮ জন আহত হওয়ার খবরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এই সংখ্যাগুলো রাষ্ট্রের কাছে যেন নিছক ‘পরিসংখ্যান’ হয়ে আছে। অথচ প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে কোনো না কোনো পরিবারের কান্না, জীবনের অকাল সমাপ্তির করুণ কাহিনী।
রোড সেফটি ফাউন্ডেশন প্রায় প্রতি মাসেই এসব ভয়াবহ তথ্য তুলে ধরে। তারপরও কর্তৃপক্ষের হেলদোল নেই। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো নিহতদের পরিচয়। নিহতের প্রায় ৪৩ শতাংশই পথচারী এবং ৩৯ শতাংশ মোটরসাইকেল আরোহী—অর্থাৎ প্রায় ৮২ শতাংশ নিহতই ছিলেন সড়কের সবচেয়ে দুর্বল ব্যবহারকারী। বাস বা অন্যান্য যানবাহনে যাঁরা চলেন, তাঁরা কিছুটা সুরক্ষিত। কিন্তু যিনি হেঁটে রাস্তা পার হচ্ছেন অথবা মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছেন, তিনি বলা যায় পুরোপুরি অরক্ষিত। এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে সড়ক ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা। ঢাকার অধিকাংশ সড়কে নিরাপদ পথচারী পারাপারের ব্যবস্থা নেই; ফুটপাত দখলমুক্ত নয়, ওভারব্রিজ আছে কিন্তু তার অবস্থান ও নকশা বাস্তবসম্মত নয়। ফলে মানুষ অনেকটা ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছেন এবং পড়ছেন দুর্ঘটনায়।
দুর্ঘটনার সময় বিভাজন আরেকটি গুরুত্বপূর্ণ সত্য উন্মোচন করে। নিহতের প্রায় সাড়ে সাঁইত্রিশ শতাংশ মারা গেছেন রাতে। রাত দশটার পর ঢাকার সড়কে মালবাহী যানবাহন বেপরোয়াভাবে ছোটে। তখন ট্রাফিক পুলিশের উপস্থিতিও কম এবং রাস্তা ফাঁকা। কিন্তু রাত মানেই তো রাস্তাগুলো মানুষশূন্য নয়। রাতেও বহু মানুষ রাস্তা পার হন আর সেই সুযোগেই ঘটে বিপর্যয়। রাতে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি চালু না হলে তাই ওই ধরনের দুর্ঘটনা থামবে না।
একটি বিষয় এখানে বিস্ময়কর। ঢাকার সড়কে বাসের গড় গতি ঘণ্টায় মাত্র ৯ দশমিক ৭ কিলোমিটার, পিক আওয়ারে যা নেমে আসে ৫ থেকে ৭ কিলোমিটারে। এটি হাঁটার গতির সামান্য বেশি। বুয়েটের গবেষণা বলছে, ২০০৭ সালে যেখানে গড় গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার, সেটি নেমে এসেছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। এত ধীরগতির শহরে এত মৃত্যু কীভাবে সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ যানজটে আটকে চালকরা অসহিষ্ণু হয়ে পড়েন এবং একটুখানি ফাঁকা পেলেই বেপরোয়া হয়ে ওঠেন। সিগন্যাল ছাড়ার পর কিংবা রাতের ফাঁকা সড়কে তাঁরা যেন ক্ষোভ ও অস্থিরতা ঝেড়ে ফেলতে চান হঠাৎ করে গতি বাড়িয়ে। আর তাতেই ঝরে পড়ে প্রাণ।
দুর্ঘটনার হট স্পট হিসেবে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল ও বিমানবন্দরের কথা রোড সেফটি ফাউন্ডেশন বারবার বলে আসছে। এই এলাকাগুলো কেন বারবার দুর্ঘটনার কেন্দ্র হয়ে উঠছে, তা বিশ্লেষণ করে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হলে বহু মানুষকে রক্ষা করা সম্ভব। বছরের পর বছর এই হট স্পটগুলোর নাম আলোচনায় আসে, কিন্তু দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ে না।
মহাসড়কে পথচারী নিহতের সংখ্যাও কম নয়। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত সাড়ে ছয় বছরে মহাসড়কে দুর্ঘটনায় মারা গেছে ১ হাজার ৪৮২ জন শিক্ষার্থী, যারা ছিল মূলত পথচারী।
সমাধানের পথ অজানা নয়। রুট র্যাশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা, বিআরটিএ-ডিটিসিএ-ট্রাফিক পুলিশের কার্যকর সমন্বয়, চালকের লাইসেন্স প্রদানে কঠোরতা এবং পথচারীবান্ধব অবকাঠামো নির্মাণ—এসব সুপারিশ বিশেষজ্ঞরা দিয়েছেন অনেক আগেই। কিন্তু এগুলোর বাস্তবায়নের চিত্রটি হতাশাজনক। সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ঠেকানোর রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক দৃঢ়তা দুটোই জরুরি। এ কাজে আরও দেরি হলে পরিসংখ্যানের নিষ্ঠুর সংখ্যাগুলো বাড়তেই থাকবে।

.png)

১২ আগস্ট ২০১৯, সোমবার। এদেশের মানুষ তথা ইছাপুর-কুসুমপুরবাসীর জন্য শোকাবহ দিন। এদিন আমরা হারিয়েছি এক মহান ব্যক্তিত্বকে। প্রখ্যাত লেখক, শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী ও সাবেক মন্ত্রী আমাদের প্রিয় শেলী দাদা এই দিনে আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা এখন নতুন মাত্রা পেয়েছে। শুধু সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নয়, বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে আলাদা দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও পেয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
ব্রিকস তার পরবর্তী অগ্রযাত্রা নতুন করে সংজ্ঞায়িত করছে। তবে এবার আরও বেশি অর্থায়ন জোগাড়ে নয়; বিশ্ব কীভাবে সম্পদ, স্থিতিস্থাপকতা ও অগ্রগতিকে মূল্যায়ন করবে, তার মধ্য দিয়ে ব্রিকস সামনে এগিয়ে যেতে চায়।
৫ ঘণ্টা আগে
মানবসভ্যতা সম্ভবত এখন বাস্তবতার সঙ্গে মানুষের সম্পর্কের তৃতীয় যুগে প্রবেশ করেছে। একসময় মানুষ কেবল বাস্তবকে প্রত্যক্ষ করত, যাপন করত। পরে শিখল সেই বাস্তবকে ক্যামেরায় ধারণ করতে। আর এখন জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ভৌত অস্তিত্বহীন ব্যাপারকে বাস্তবের মতো নতুন মানুষ, দৃশ্য ও ঘট
৬ ঘণ্টা আগে