স্ট্রিম সংবাদদাতা

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের ১৩ জনের বাড়ি নওগাঁ এবং তিনজন নাটোরের।
এই ঘটনায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোমবার (১০ আগস্ট) শোকবার্তায় তিনি বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো এক বার্তায় বলা হয়, স্থানীয় ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কাজ পরিচালনা করছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় মৃতদেহ শনাক্ত করা দুরূহ হয়ে পড়েছে। দূতাবাসের কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে কাজ করার তথ্য দিয়ে তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে তারা স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে।
আগুনে ১৬ বাংলাদেশির প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়েছে, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদের পরিচয় শনাক্ত ও মরদেহের আনুষ্ঠানিকতা করতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর ২টার দিকে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন দেশটির ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
এখন পর্যন্ত শনাক্ত মৃতরা হলেন– আত্রাইয়ের শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের প্রয়াত ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের মো. লুৎফর, কলিমুদ্দিন, মো. মোহন ওরফে জান্ডার ও মো. রুবেল, পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের প্রয়াত তমেজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল ও বিষা ইউনিয়নের আজাহারের ছেলে মো. সাগর, মাধবপুর গ্রামের মজনুর ছেলে মজিদুল, দুবাই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (৩০) ও প্রয়াত বাদলের ছেলে মো. সুমন, পারকাসুন্দা গ্রামের মো. জালাল, বোয়ালা গ্রামের মো. হৃদয়, নওগাঁ গ্রামের মো. শাহিন এবং খরস্রোতা গ্রামের আব্দুল জলিল।
রোববার রাতে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, বাংলাদেশ সময় বেলা ২টার দিকে রিয়াদের খোরদাম এলাকার সোফা কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। এসব প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলার গ্রামে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে মাতম চলছে।
অন্যদিকে, নাটোরের নলডাঙ্গার খাজুরা এলাকার তিনজন মারা গেছেন। তাঁরা হলেন–গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন সোহাগ, দিঘীরপাড় এলাকার জাকের হোসেনের ছেলে শামীম হোসেন ও মহিষডাঙ্গা এলাকার আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়।
মৃতদের স্বজনের বরাতে নাটোরের খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সৌদি আরবের সময় বেলা ২টার দিকে সোফা কারখানায় সবাই ঘুমিয়ে ছিলেন। তাদের একজন চুল কাটাতে বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে এসে আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও প্রশাসনে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের পরে ১৬ জনের মরদেহ শোয়া অবস্থায় উদ্ধার করেন।

.png)

রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যান কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) গভীর রাতে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় গ্র্যান্ড প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে
গত ৫ আগস্ট উদ্বোধন হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে বিজ্ঞপ্তি দিয়েও এখনো নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মকর্তা-কর্মচারী। ফলে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) আর অতিরিক্ত দায়িত্বে আসা লোক দিয়ে চলছে গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি।
১১ ঘণ্টা আগে
সর্বশেষ সিনেট অধিবেশন হয়েছে ১০ বছর আগে। এরপর সরকার পতনসহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে–বাইরে নানা পরিবর্তন ঘটে গেছে। গত বছরের শেষদিকে দীর্ঘ অচলায়তন ভেঙ্গে ছাত্র সংসদের নির্বাচনও হয়েছে। কিন্তু সিনেট অধিবেশন হয়নি, হওয়ার কোন লক্ষণও দেখছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১১ ঘণ্টা আগে