বেলেঁমে ভেন্যু খালি, আগুন নিয়ন্ত্রণে এলেও আলোচনা ফের কখন শুরু হবে তা নিশ্চিত হওয়া যায়নি
বিবিসি

ব্রাজিলের বেলেঁমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে আগুন লাগার পর পুরো এলাকা খালি করা হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্যাভিলিয়ন এলাকায় হঠাৎ ধোঁয়া ও শিখা দেখা গেলে দমকল ও নিরাপত্তাকর্মীরা দ্রুত সবাইকে ভেন্যু থেকে বাইরে নিয়ে যান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্যাভিলিয়ন জোনের একটি অংশে আগুন ছড়িয়ে পড়লে ভেন্যুর ওপরের কাপড়ের ছাউনি পুড়ে ছিদ্র হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একজন অংশগ্রহণকারী ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, তারপর আতঙ্কে সেখানে থেকে সরে যাচ্ছেন।
ব্রাজিল সরকার জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভেন্যুর ভেতর-বাইরে থাকা সবাইকে নিরাপত্তার স্বার্থে দ্রুত সরে যেতে বলা হয়েছে। বিবিসির সাংবাদিকেরা আরও একটি অ্যাম্বুলেন্স ভেন্যুর মূল ফটকের দিকে ছুটে যেতে দেখেছেন।
এ সময় বাইরে তাপমাত্রা ও আর্দ্রতা অনেক বেশি থাকায় কয়েকশ’ প্রতিনিধিকে মাটিতে বা প্লাস্টিকের চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা গেছে। একজন নারীকে হুইলচেয়ারে করে নেওয়া হলেও তাঁর অবস্থা আগুনের ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত নয়।
আগুনের কারণ এখনো নিশ্চিত জানা যায়নি। এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তাঁর ধারণা এটি বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে হতে পারে। জাতিসংঘকে ঘটনাটির উৎস, ক্ষয়ক্ষতি ও আলোচনার ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে অনুরোধ করা হয়েছে।
একজন ব্রিটিশ প্রতিনিধি বলেছেন, বিভিন্ন দেশের আলোচনা বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল নিকটবর্তী একটি পেট্রল পাম্পের ছাদের নিচে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘ বলছে, দমকল বাহিনী ভেন্যুর নিরাপত্তা পর্যালোচনা করছে এবং আপাতত পুরো ব্যবস্থা ব্রাজিলের কর্তৃপক্ষের হাতে।
বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা এবার কপ৩০–এ একত্রিত হয়েছেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রগতির পথ খুঁজতে। হাজারো অংশগ্রহণকারী থাকা এই সম্মেলন হঠাৎ আগুন লাগার ঘটনায় থমকে গেছে।

.png)

আপাতত ৩৮ হাজারের যে সংখ্যা দেখানো হচ্ছে, এটি মূলত অস্থায়ী বাস্তুচ্যুতি। এখানকার একটি অংশ পরে স্থায়ী বাস্তুচ্যুতির শিকার হবেন। বাস্তুচ্যুতরা তাঁদের সহায়-সম্বল হারান। ফলে দারিদ্র্যসীমার নিচের মানুষেরা হন অতিদরিদ্র।
১৪ জুলাই ২০২৬
প্রায় প্রতিবর্ষায় বন্যা আসে। এ বছরও জুলাই মাসে টানা সাত দিনের বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে দেশ। দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যেই পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বন্যায় মারা গেছেন অন্তত ৫১ জন।
১৩ জুলাই ২০২৬
গত ৪০ দিনে রাজধানী ঢাকা এবং ভারতের আসামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ বন্যপ্রাণী উদ্ধার করেছে, যার অধিকাংশই বিদেশি। ধরা পড়েছেন পাচার চক্রের একাধিক সদস্য। পাচারের ধরন, আটক ব্যক্তিদের বয়ান এবং কয়েকটি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ বিশ্লেষণ করে দেখা গেছে, বৈশ্বিক বন্যপ্রাণী পাচার চক্রের একটি নি
০৭ জুলাই ২০২৬
কোনো বন্য প্রাণীকে উদ্ধার করে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এরপর কী ঘটে? নতুন এক বৈজ্ঞানিক গবেষণা বলছে, সব ক্ষেত্রে বনে ফিরে পাওয়া স্বাধীনতা নিরাপদ নয়। অনেক সময় সেটিই প্রাণীদের জন্য ‘মৃত্যুফাঁদ’ হতে পারে।
০৭ জুলাই ২০২৬