
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, গরু-মহিষ নিয়ে কৃষকেরা দিল্লি যাচ্ছেন, এমন দাবিতে ভিডিওটি ভুল প্রেক্ষাপটে ছড়ানো হয়েছে।
ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চে গত ৯ জুলাই প্রকাশিত একটি ইনস্টাগ্রাম পোস্টে পাওয়া যায়। ওই পোস্টের ভিডিওর দৃশ্য আলোচিত ভিডিওটির সঙ্গে মিলে যায়। সেখানে ভিডিওটি ‘Jay Ravechi Maa’ ক্যাপশনে প্রকাশ করা হয়েছে। অ্যাকাউন্টটিতে গরুর পাল নিয়ে আরও কয়েকটি ভিডিও রয়েছে।
অনুসন্ধানে ভারতীয় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান নিউজমিটারের একটি প্রতিবেদন পাওয়া যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পরিচালনাকারীর কোনো যোগাযোগের তথ্য সেখানে উল্লেখ নেই। তাই প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টটির পোস্ট ও মন্তব্যগুলো পর্যালোচনা করে। একটি পোস্টের মন্তব্যে (Bharat Gohil) ভারত গোহিল নামের একজনকে পাওয়া যায়। তাঁর ইনস্টাগ্রাম বায়ো থেকে তিনি রাপার এলাকার বাসিন্দা বলে ধারণা পাওয়া যায়।
ভিডিওটির স্থান নিশ্চিত করতে নিউজমিটার ভারত গোহিলের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, রাপার থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে রাভেচি মা মন্দিরের পাশে একটি গোশালা রয়েছে। ওই গোশালাতেই গরুগুলো রাখা হয়। সেখান থেকে গরুগুলো চরাতে নেওয়া হয় এবং পরে আবার গোশালায় ফিরিয়ে আনা হয়।
ভারত গোহিল জানান, তিনিও গরুগুলোকে চরাতে নিয়ে যাওয়ার কাজে অংশ নেন এবং সেদিন সেখানে উপস্থিত ছিলেন।
নিউজমিটার গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করে সড়কটির দৃশ্য ও সাধারণ বৈশিষ্ট্য মিলিয়ে দেখেছে। তবে, ভিডিওর সড়কের সঙ্গে এর প্রশস্ততা ও দুপাশের গাছপালার মিল পাওয়া গেলেও, ভিডিওটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে, তা শনাক্ত করতে পারেনি প্রতিষ্ঠানটি।
এদিকে, গত ২১ জুলাই প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের বিয়াসে কয়েক শ কৃষক জড়ো হয়ে যানবাহনের বহর নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হন। ২১ জুলাই কিষান ঘাটে দেশ বাঁচাও মোর্চার ডাকা সমাবেশে অংশ নিতে তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হন। প্রস্তাবিত ভারত–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দেশটির কৃষি ও দুগ্ধ খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে কৃষকেরা দাবি করেন।
অর্থাৎ, দিল্লিমুখী কৃষক কর্মসূচির ঘটনা সত্য হলেও আলোচিত ভিডিওটি ওই কর্মসূচির নয়। গরু চরাতে নেওয়া ও গোশালায় ফিরিয়ে আনার দৃশ্যকে দিল্লিগামী কৃষকদের ভিডিও হিসেবে ছড়ানো হয়েছে।
.png)

ফেসবুকে একটি ভিডিওছড়িয়ে দাবি করা হচ্ছে, বগুড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণের পর নির্যাতন করছেন মাসুদ নামের এক ব্যক্তি। ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, খোলা একটি জায়গায় এক নারীকে এক পুরুষ নির্যাতন করছেন। ভিডিওটি একই দাবিতে একাধিক ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে।
০৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর স্যাটায়ার বা প্যারোডি পেজে প্রকাশিত একাধিক ভুয়া দাবি পরে সত্য হিসেবে প্রচারিত হয়েছে। এভাবে প্রচারের সময় মূল পোস্টের পরিচয় ও প্রেক্ষাপট না দেওয়ায় অনেক ব্যবহারকারী সেগুলোকে বাস্তব সংবাদ মনে করেছেন।
০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে একজন হিন্দু নারী শিক্ষককে ইসলামপন্থীরা মারধর করেছেন দাবি করে রাজবাড়ীর একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে।
৩১ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, প্রকাশ্য স্থানে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। ভিডিওটিতে দুই ব্যক্তিকে হাঁটতে দেখা যায়, যাদের দুজনের হাতেই বন্দুকের মতো দেখতে বস্তু রয়েছে। এ ধরনের আরও ভিডিও দেখুন এখানে, এখানে। তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে মহড়ার কোনো
২৫ আগস্ট ২০২৬