স্ট্রিম প্রতিবেদক

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তাঁকে জুতার মালা পরানো দেখানো হয়েছে। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সম্পাদিত।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, ব্যারিস্টার ফুয়াদের শরীরের সঙ্গে ঝোলানো জুতাগুলোর অবস্থান স্বাভাবিক নয়। গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল ‘সিন্থআইডি’র বিশ্লেষণে বলা হয়েছে, ছবির পুরোটা বা একাংশ গুগলের এআই টুল ব্যবহার করে তৈরি বা সম্পাদিত।
পরে অনুসন্ধানে গত ৭ ডিসেম্বর সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ব্যারিস্টার ফুয়াদের বিষয়ে প্রকৃত তথ্য পাওয়া যায় (১,২)। প্রতিবেদনগুলোতে বলা হয়, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে তিনি তোপের মুখে পড়েন।

বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ স্থানীয়দের চাঁদা দাবির কারণে সেতুর কাজ একসময় স্থগিত ছিল বললে উপস্থিত লোকজন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। তবে কোনো প্রতিবেদনেই ফুয়াদকে জুতার মালা পরানোর তথ্য পাওয়া যায়নি।
ঢাকা স্ট্রিমে প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য দেখা যায়। সেখানে ব্যারিস্টার ফুয়াদকে জনতার প্রতিক্রিয়ার মুখে পড়তে এবং তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।
ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে ছবিটি আসল নয়। সম্পাদনার মাধ্যমে এতে জুতার মালা যুক্ত করা হয়েছে।

.png)

তবে স্ট্রিমকে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা জানান, লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক রেললাইনে ঘুমিয়েছিলেন—এমন তথ্য তাঁরা কোনো গণমাধ্যমকে দেননি।
১৩ আগস্ট ২০২৬
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬