ভাবুন তো, জরুরি প্রয়োজনে আশেপাশে থাকা কারও সঙ্গে যোগাযোগ করতে ইন্টারনেট সংযোগ নিয়ে আর ভাবতে হচ্ছে না। ৩০ মিটার থেকে ৩০০ মিটার দূরে পর্যন্ত জরুরি ছবি বা মেসেজ পাঠানো যাচ্ছে। দারুণ হবে, তাই না! ঠিক এমনই এক অ্যাপ নিয়ে হাজির হয়েছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।
ঊর্মি শর্মা
টুইটারের (বর্তমান ‘এক্স’) সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি সম্প্রতি এক ব্যতিক্রমধর্মী অ্যাপ চালু করেছেন। যার নাম ‘বিটচ্যাট’। যা এক নতুন ধরনের মেসেজিং অ্যাপ। এই প্রযুক্তির বিশেষত্ব হচ্ছে, চ্যাট করার জন্য ইন্টারনেট বা মোবাইল সিগন্যালের কোনো দরকার নেই।
জ্যাক ডরসি অবশ্য মজা করে এই অ্যাপকে ‘উইকেন্ড প্রজেক্ট’ বলছেন। তবে বিটচ্যাটের ‘ব্লুটুথ মেশ নেটওয়ার্ক’, এন্ড-টু-এন্ড এনক্রিপশন আর এই প্রযুক্তি নিয়ে তিনি বেশ আশাবাদী।
বিটচ্যাট সাধারণ মেসেজিং অ্যাপগুলোর মতো নয়। এটি ওয়াই-ফাই বা মোবাইল ডাটা ছাড়াই কাজ করে। অ্যাপটি ‘ব্লুটুথ লো এনার্জি’ ব্যবহার করে আশেপাশে থাকা ডিভাইসগুলোর সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করে। ফলে চ্যাটের তথ্য ইন্টারনেটে না ছড়িয়ে দুজন ব্যবহারকারীর মধ্যেই থেকে যায়।
অ্যাপটি ইতিমধ্যে আইফোন ব্যবহারকারীদের জন্য ‘টেস্টফ্লাইট’ (অ্যাপেল প্ল্যাটফর্মে প্রকাশের আগেই পারফরম্যান্স টেস্টের সাইট)-এ বেটা সংস্করণে পাওয়া যাচ্ছে। আর সম্প্রতি অ্যান্ড্রয়েড টেস্টিং সংস্করণেও অ্যাপটি চলে এসেছে।
বিটচ্যাটকে তৈরি করা হয়েছে মূলত জরুরি যোগাযোগের জন্য। ইন্টারনেট না থাকলে বা দুর্বল নেটওয়ার্কে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে বিটচ্যাট হতে পারে একটি আদর্শ অ্যাপ। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো বড় বড় সার্ভারের ‘ডেটা গ্র্যাব’ (ব্যক্তিগত তথ্য, ব্রাউজিং হিস্ট্রি, অবস্থান তথ্য ইত্যাদি গোপনে সংগ্রহ করা) হওয়ার বিপদ এখানে নেই।
অ্যাপটি নিয়ে ডরসি তাঁর এক্স হ্যান্ডেলে বলেছেন, ‘বিটচ্যাটে পুরোনো দিনের ইন্টারনেট চ্যাটরুমের মতো। যেমন ছিল আইআরসি (রিয়েল টাইমভিত্তিক কমিউনেকশন প্রোটোকল)। এখানেও ব্যক্তিগত গোপনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। কোনো ই-মেইল বা ফোন নম্বর দিতে হয় না। আর বার্তাগুলো শক্তিশালী এনক্রিপশনের মাধ্যমে নিরাপদ রাখা হয়।’
এই অ্যাপ কাজ করে কিছুটা টরেন্ট ফাইল শেয়ারিং মডেলেই। যখন কেউ চলাফেরা করে, তখন তাঁর ফোন আশেপাশের ব্লুটুথ চালু ফোনগুলোর সঙ্গে কিছু সময়ের জন্য সংযোগ তৈরি করে। এইভাবে এক ফোন থেকে আরেক ফোনে মেসেজ ধাপে ধাপে গন্তব্যে পৌঁছে যায়। শুধু ফোনের ব্লুটুথ চালু থাকলেই চলে।
সাধারণ ব্লুটুথ ১০০ মিটার পর্যন্ত কাজ করে। কিন্তু যদি মাঝখানে আরও কিছু ফোন থাকে, তাহলে বিটচ্যাটের মাধ্যমে মেসেজ ৩০০ মিটার বা তারও বেশি দূর পর্যন্ত যেতে পারে।
ইন্টারনেট ছাড়াই কাজ করার ক্ষমতা বিটচ্যাটকে অনেক রকম পরিস্থিতিতে বাঁচার উপায় বা লাইফলাইনে পরিণত করেছে। জানা যাক, কোথায় কোথায় এই অ্যাপটি সবচেয়ে বেশি কার্যকর:
বিটচ্যাটকে আরও শক্তিশালী করার জন্য জ্যাক ডরসির আছে নানা পরিকল্পনা। তিনি বলছেন, এতে ওয়াইফাই সরাসরি যোগ করার পরিকল্পনা আছে, যা অ্যাপকে অনেক দ্রুত (প্রায় ২৫০ Mbps এর বেশি স্পিডে) চালাতে সাহায্য করবে এবং যোগাযোগের দূরত্ব বাড়িয়ে ১০০ থেকে ২০০ মিটার পর্যন্ত নিয়ে যাবে। এতে বিভিন্ন পরিস্থিতিতে বিটচ্যাট আরও কার্যকর হবে।

এআই প্রোগ্রাম কখনোই চিকিৎসকের বিকল্প নয়। এগুলো দিয়ে কোনো রোগ নির্ণয় করা উচিত নয়। বরং এসব চ্যাটবট জটিল পরীক্ষার ফলাফল সহজভাবে ব্যাখ্যা করা, ডাক্তারের কাছে যাওয়ার আগে সম্ভাব্য প্রশ্ন তৈরি করা বা মেডিকেল ডেটায় থাকা স্বাস্থ্য প্রবণতা বিশ্লেষণের মতো কাজে সহায়তা করতে পারে।
৬ ঘণ্টা আগে
কর্মজীবী নারীদের জন্য ঘর আর বাহির সামলে নেওয়ার ব্যস্ততা সারাবছরই থাকে, তবে রোজার মাসে এই ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে যায়। একদিকে অফিস আর যানজট, অন্যদিকে রান্নাঘর আর ইফতারের আয়োজন—এই দুইয়ের মাঝে সমন্বয় করতে করতেই একটা মাস চোখের পলকে কেটে যায় তাঁদের।
১ দিন আগে
রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযম চর্চার মাস। সারাবিশ্বের মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের আহার থেকে বিরত থাকেন। রোজা রাখার ধর্মীয় দিকগুলো আমরা সবাই জানি, কিন্তু পুরো এক মাস টানা রোজা রাখলে আমাদের শরীরে ঠিক কী কী পরিবর্তন ঘটতে পারে, তা কি আমরা জানি?
১ দিন আগে
পাশ্চাত্য থেকে প্রাচ্য, সর্বত্র রয়েছে শরবতের চাহিদা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শরবত খাওয়ার রেওয়াজ শুরু হলো কবে থেকে?
২ দিন আগে