স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতা হস্তান্তরের কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার গঠনের পরে এই চুক্তি নিয়ে আলোচনা-সমালোচনা এমনকি আন্দোলনও হয়েছে।
আশ্চর্যের বিষয়, ৪ জুন থেকে সেই যুক্তরাষ্ট্র চার দিনব্যাপী ৬০ বাংলাদেশি তরুণকে চুক্তি করার কৌশল শেখানোর কর্মশালা পরিচালনা করে। রোববার (৭ জুন) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের স্বীকৃতি দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিনের এই প্রশিক্ষণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ‘অ্যাকসেস ইংলিশ প্রোগ্রাম’-এর ৬০ প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। আমেরিকান ইংরেজি ভাষা বিশেষজ্ঞ জোএন মুনিস্টেরির সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়।
অঅয়োজকরা জানান, ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব ও সফল চুক্তি সম্পাদনকারী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশি তরুণদের এই বিশেষ প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। ‘দ্য আর্ট অব দ্য ডিল: আমেরিকান এক্সেলেন্স ইন নেগোসিয়েশন স্কিলস’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে তাদের চুক্তির পারদর্শিতা শেখানো হয়।
প্রশিক্ষণে মূলত আলোচনার টেবিলে সফল হওয়ার কৌশল বা ‘নেগোসিয়েশন স্কিলস’ শেখানো হয়েছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’-এ বর্ণিত নীতিমালার পাশাপাশি নেতৃত্ব বিকাশের বিভিন্ন আমেরিকান পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নতুন প্রজন্মের তরুণদের যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতায় দক্ষ করে তোলা জরুরি। এই প্রশিক্ষণ তাদের গঠনমূলক সংলাপ ও সফলভাবে চুক্তি সম্পাদনের কৌশল রপ্ত করতে সাহায্য করবে।

.png)

বাংলাদেশে চলমান গ্যাস সরবরাহ ও জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এক ফোনালাপে এই আলোচনা হয়।
৪ মিনিট আগে
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ দুটি চিকিৎসা যন্ত্রের মান যাচাই ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
১৬ মিনিট আগে
‘অনলাইন এডিটরস ফোরাম’–এর আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। আর সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
১৭ মিনিট আগে
দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩২ মিনিট আগে