আমেরিকায় প্রবেশ নিষেধ–১১
ভূ-পর্যটক তারেক অণুর ধারাবাহিক ভ্রমণ-কাহিনি ‘আমেরিকায় প্রবেশ নিষেধ’-এর দশম পর্ব প্রকাশিত হলো আজ। চোখ রাখুন প্রতি বুধবার বাংলা স্ট্রিমের ফিচার পাতায়।
তারেক অণু

‘মিশিগান’ স্টেটেই নাকি আছে প্রায় এক হাজার বাতিঘর! পৃথিবীর বিখ্যাত সেই পঞ্চহ্রদ ‘সুপিরিয়র’, ‘মিশিগান’, ‘ইরি’, ‘অন্টারিও’ আর ‘হিরন’। যাদেরকে বলা হয় ‘গ্রেট লেকস’। এই হ্রদগুলোতে যে পরিমাণ সুপেয় পানি তরল আকারে সঞ্চিত আছে, তা পৃথিবীর অন্য সব হ্রদের মিলিত জলরাশির চেয়েও বেশি। আর তা পাহারা দিতেই যেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ‘বাতিঘর’ সেনাদল। আমাদের এবারের যাত্রা সেদিক পানেই।
ওহাইও থেকে মিশিগানে ঢোকার পরপরই চারপাশের প্রকৃতি আর গাছপালা একটু অন্যরকম মনে হলো। আগের রাজ্যের রাস্তার ধারের গাছগুলোর রং ছিল কিছুটা ফিকে সবুজ, যেন মৃদু কোমল ফ্লোরেসেন্ট আভার মতো ছিল। কিন্তু মিশিগানের সবুজ বেশ গাঢ় আর জমাট বাঁধা। আসলে মিশিগানে আসার পর থেকেই মনে হচ্ছে ফিনল্যান্ডে চলে এসেছি! সেই একই সারি সারি লম্বা উত্তুরে গাছ, মাঝে মাঝে স্বপ্ননীল হ্রদ আর হরিণের ছোটাছুটি।

এখন বাংলাদেশের বনে-বাদাড়ে খুব নিয়মিত গেলেও, প্রথম বনের নিসর্গ একা একা উপভোগ করতে শিখেছি ফিনল্যান্ডেই। তাই এই পরিবেশ আমার অতি আপন, চিরচেনা। জীবনানন্দ দাশের সূক্ষ্ম উপমার মতো। মিশিগান এসেই তাই মনে মনে বলতে ইচ্ছে করল ‘I am home’। রেজওয়ান আগে অনেকবার এই পথে আমেরিকা ঘুরেছেন, তার মতেও আমেরিকার একেকটি স্টেটে প্রকৃতি একেক রূপ নিয়ে ধরা দেয়, খালি চোখেই বোঝা যায়।
রাস্তায় ব্যাপক মরীচিকা দেখা যাচ্ছিল। একটু পরপরই মনে হচ্ছিল, রাস্তায় জল পড়ে চিকচিক করছে। কিন্তু সে আলোর খেলায় চোখের ভুল। গাড়িতে গান বাজছে—
‘আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ’
বেশ রাত করে আমরা পৌঁছালাম ম্যাকিনাউ শহরে। মিশিগান আর হিরন হ্রদের সংযোগস্থলে এই শহর। এই প্রথম আমেরিকার কোনো মোটেলে থাকা হলো, ঠিক যেমনটা হলিউডের ক্রাইম মুভিগুলোতে দেখা যায়। রাজন ভাই জানালেন, আমেরিকার অধিকাংশ মোটেলের মালিকই গুজরাটি; এই ব্যবসায় তাদের একচ্ছত্র আধিপত্য।

মোটেলের সঙ্গেই বালির সৈকত। সেখানে দোলনায় দুলতে দুলতে আকাশের উল্টো হয়ে থাকা সপ্তর্ষি আর বৃশ্চিক মণ্ডল দেখতে দেখতেই মাঝরাত পেরিয়ে গেল। এর মাঝেই অপু আর রাজন ভাই চটজলদি ভাত, আলু ভর্তা আর বেগুন ভাজি রেঁধে ফেললেন। এমনকি পরদিন দুপুরের জন্য খিঁচুড়ি আর গরুর মাংসের ঝোলও রান্না হয়ে গেল!
তারপর কী হলো? তা জানে শ্যামলাল!
পরদিন বেলা করে উঠে আমেরিকান বুফেতে পেটপুরে নাস্তা করলাম। প্রথমে নীল হ্রদ আর কয়েকটা বাতিঘর বাইরে থেকে দেখে নিয়ে সেতু পেরিয়ে প্রবেশ করলাম ‘Pictured Rock National Lakeshore’ এলাকায়।
সেখানে এক মজার পাসপোর্ট পাওয়া যায়। আমেরিকার সব ন্যাশনাল পার্কের তথ্য আর ম্যাপ আছে তাতে। আর আছে ফাঁকা জায়গা, যেখানে যে ন্যাশনাল পার্কে যাবেন, সেখানের সিল মেরে নিতে পারবেন। আর সংগ্রহ হতে থাকবে দারুণ এক স্মৃতিচিহ্ন। রাজন ভাই দুইটা কিনে আমাকে একটা উপহার দিলেন, আর আমার সেই দারুণ স্মৃতির সংগ্রহ শুরু হলো এখান থেকেই!

লেক সুপিরিয়র মানে সব হ্রদের সেরা। লম্বায় ৫৬৩ কিলোমিটার, সবচেয়ে চওড়া স্থানে ২৫৭ কিলোমিটার। এই হ্রদকে কোনোভাবেই হ্রদ মনে হয় না, বরং মহাসাগরের অংশ বলেই ধারণাটা জোরদার হয়। এক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে তার পান্নাসবুজ জ্বলজ্বলে জলের সঙ্গে নীল জলের জলকেলি যে অপার্থিব সুন্দরের জন্ম দেয়, তা তাবৎ মানুষকে ‘মোহিত কিন্ত বোবা’ করে দেয়। এখান এসে সবচেয়ে সেলফি পাগলও ছবি তোলার আগে হ্রদের নীল-সবুজকে দুইবার দেখে নেয়।
ক্যাম্পিং-এর পথে যাবার সময় দুইটি ‘স্যান্ডহিল সারস’ দেখলাম। ব্যাপক আনন্দ পেলাম। জলা জায়গার ঘাসফুলে ঘেরা পথে বিরল প্রজাতির এই পাখি জীবনে প্রথম চাক্ষুষ করলাম।
লিটল বিভার হ্রদে ক্যাম্পিং করতে গিয়ে দেখি তাঁবু খাটানোর মতো তিল ধারণের জায়গা নেই। আসলে স্বাধীনতা দিবস উপলক্ষে এখন মার্কিন মুল্লুকে লম্বা ছুটির উইকেন্ড চলছে, তাই সবাই দলেবলে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে। জায়গার বেশ অভাবই দেখা গেল।

অগত্যা ম্যাপ দেখে ওই হ্রদ থেকে আরও আড়াই কিলোমিটার দূরে নির্জন এক ক্যাম্পিং সাইটের খোঁজে রওনা হলাম। তবে রওনা হওয়ার আগে মালপত্রের ভার কমাতে আমাদের সেই খিঁচুড়ি আর মাংসের সঠিক ব্যবহার সেরে নিলাম। ঠিক তখনই আমাদের সঙ্গে যোগ দিল এক গালফুলো চিপমাঙ্ক। পেটে হয়ত খুব খিদে ছিল ওর, তাই ভয়ডর ভুলে একদম পায়ের কাছে এসে বসল।
বন্যপ্রাণীকে আমরা সাধারণত খাওয়াই না, কিন্তু ছোট্ট প্রাণীটির অবস্থা দেখে আর কোনো নিষেধমূলক নোটিশ না থাকায় ওকে এক দলা খাবার দেওয়া হলো। কিউট সেই প্রাণীটি বেশ গপগপ করে খেল। আমার তো মনে হয়, পুরো ট্রিপের সেরা ভিডিও আর ছবিগুলো ওর কল্যাণেই পাওয়া হয়ে গেল।
এবার পালা গভীর বনে তাঁবু খাটিয়ে রাত কাটানোর—

সাহিত্য সমালোচকদের মতে, ফররুখ আহমদ কাব্যের মাধ্যমে ইসলামি ভাবধারাকে এ দেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এজন্য তিনি রাষ্ট্রের কোনো আনুকূল্য পাননি। বরং তাঁকে শিকার হতে হয়েছে তীব্র প্রতিরোধ ও প্রতিহিংসার। তবুও ক্ষুরধার কলম থেমে থাকেনি।
১২ ঘণ্টা আগে
বরফভাঙা জাহাজে টানা আট দিনের এই রোমাঞ্চকর যাত্রায় তাঁরা ৮২ ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করেন। উত্তাল সমুদ্র আর কনকনে ঠান্ডার মাঝে ‘বরফের জঙ্গল’ পেরিয়ে তাঁরা বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন।
১৪ ঘণ্টা আগে
আজ ৯ জুন, আন্তর্জাতিক আর্কাইভস দিবস। ইতিহাস ও ঐতিহ্যের স্মারকগুলো সংরক্ষণের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। মূলত প্রাচীন নথি, দলিলাদি এবং আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশগুলো যাতে হারিয়ে না যায়, তা নিশ্চিত করাই এই দিবসটির মূল লক্ষ্য।
১ দিন আগে
বাংলাদেশের মানুষের কাছে রাজনীতি অত্যন্ত আকর্ষণীয় বিষয়। রাষ্ট্রের বিন্যাস আর গঠনকাঠামো বুঝতে চাওয়া পাঠকের সংখ্যা প্রচুর। এ ধরনের বিষয়কে কেন্দ্র করে প্রতি বছর বেশ কিছু বই প্রকাশিত হয়। তবে বিগত কয়েক দশকে রাজনীতিকে কেন্দ্র করেই বিশেষ বিষয়কেন্দ্রিক বই প্রকাশের প্রবণতা বেড়েছে। এই ধারাবাহিকতায় সাম্প্রতিক স
২ দিন আগে