স্ট্রিম ডেস্ক
সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে লাল সুতা নিয়ে রহস্যময় নানান ছবি, আর নানা রকম মিম। সবাই যেন কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু সেটা ঠিক কী? এর উত্তর লুকিয়ে আছে দক্ষিণ কোরিয়ার নতুন থ্রিলার সিরিজ ‘এস লাইন’-এ। মাত্র কয়েকদিনেই এই সিরিজ ঘিরে তৈরি হয়েছে দর্শকদের চরম আগ্রহ, কৌতূহল আর আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া।
দক্ষিণ কোরিয়ার ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভ-এ সম্প্রচারিত এই ওয়েব সিরিজটি মোট ছয় পর্বের একটি থ্রিলার। তবে এটা শুধু রহস্য বা অপরাধ নিয়ে নয়। বরং গোপনীয়তা, লজ্জা, যৌনতা, সম্পর্ক এবং প্রযুক্তিনির্ভর সমাজে নজরদারির ভয় নিয়ে গড়া এক তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক গল্প। সিরিজটি আমাদের জিজ্ঞেস করে, যদি আপনার সব রোমান্টিক ও যৌন জীবনের খতিয়ান হঠাৎ করে সবার সামনে উন্মুক্ত হয়ে পড়ে, তাহলে আপনি কী করবেন?
এই সিরিজের কেন্দ্রে রয়েছে একটি অদ্ভুত চশমা। যেই এই চশমা পরে যে অন্যের দিকে তাকাবে, সে দেখতে পাবে অপর মানুষটি কার কার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছেন। সেই সংযোগ দৃশ্যমান হয় লাল সুতা বা রেখা হিসেবে। এই সুতা অতীত সম্পর্কের ইতিহাস, সম্পর্কের সংখ্যা, সব কিছুই প্রকাশ করে ফেলে।
আর এখান থেকেই শুরু হয় বিপত্তি। কারণ একজন নয়, একাধিক মানুষের হাতে চলে যায় এই বিশেষ চশমা।
গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী সিন হিয়ন হিউপ অভিনয় করেছেন আরিন নামে। এই তরুণী বিশেষ চশমার মাধ্যমে অন্যদের লাল রেখা দেখতে পায়। ছোটবেলার ভয়াবহ অভিজ্ঞতা তাঁকে আজও তাড়িয়ে বেড়ায়। একদিন তাঁর দেখা হয় পুলিশ অফিসার লি সু হিউকের সঙ্গে, যার মাথার ওপর যেন যেন পেঁচিয়ে আছে অসংখ্য লাল সুতা ।
আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র লি দা হি। তিনি একজন শিক্ষক। কিন্তু আশ্চর্যজনকভাবে তার মাথায় কোনো লাল সুতা নেই। এ কারণেই সে হয়ে ওঠে আরও রহস্যময় এবং সন্দেহজনক।
এই লাল সুতা কেবল সম্পর্কের প্রতীক নয়। বরং এটি সমাজের চোখে বিশুদ্ধতা ও পাপের এক নতুন মাপকাঠি। কে ভালো, আর কে দোষী, তা নির্ধারিত হচ্ছে কার মাথার ওপর কতগুলো লাল রেখা আছে, তার ওপর ভিত্তি করে।
এই সময় আমাদের গোপনীয়তা আগের মতো আর ব্যক্তিগত নেই। ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা আর অ্যালগরিদমের জালে আমরা প্রতিনিয়ত নজরদারির শিকার। এস লাইন ঠিক সেই ভয়টাই তুলে ধরেছে।
ফেসবুক বা ইনস্টাগ্রামে লাল সুতার ছবি শেয়ার করা মানে শুধুই ট্রেন্ডে থাকা নয়। বরং এটি একধরনের সামাজিক প্রতিচ্ছবি। মানুষ যেন এই সিরিজের ভাবনাগুলো নিজেদের জীবনের সঙ্গেও মেলাতে পারছে।
পরিচালক জুয়ইয়ং আন বলেন, যখন ব্যক্তিগত সীমা ভেঙে যায়, তখন সমাজও ভেঙে পড়ে। এস লাইন ঠিক সেই সম্ভাব্য পতনের চিত্র এঁকে দেয়। এটি শুধু একটা থ্রিলার নয়, বরং আমাদের সময়ের জন্য একটি সতর্ক বার্তা। আপনি যেটাকে গোপন ভাবছেন, সেটা হয়তো কারও চোখে আগেই ধরা পড়ে গেছে।
মোট ছয় পর্বের এই সিরিজের প্রথম দুইটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পরবর্তী চারটি পর্ব আসছে আগামী দুই শুক্রবারে।

.png)

‘আশা ছিল ভালোবাসা ছিল’, ‘সেই রাতে রাত ছিল পূর্ণিমা’, ‘মেরে সপ্নো কি রানি’, ‘রূপ তেরা মস্তানা’ কিংবা ‘জিন্দেগি এক সফর হ্যায় সুহানা’—এমন অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী বলিউডের কিংবদন্তি কিশোর কুমার। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তাঁর গান আজও মানুষের মনে একই রকম জনপ্রিয়। রোমান্টিক গানে যেমন শ্রোত
০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশের সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে আছে ‘মুখ ও মুখোশ’। এই সিনেমার হাত ধরেই এ দেশে নিজেদের সিনেমা তৈরির স্বপ্ন সত্যি হয়। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রথম সবাক পূর্ণাঙ্গ বাংলা সিনেমা। এই ছবির পেছনের কারিগর ছিলেন আবদুল জব্বার খান। তিনি অনেক
০৩ আগস্ট ২০২৬
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘মুসাফির ক্যাফে’ এখন সোশ্যাল মিডিয়ার আলোচিত ওয়েব সিরিজ। কেউ স্ক্রিনের সামনে জুতা তুলে ধরছেন, কেউ বলছেন অসমাপ্ত ভালোবাসার নির্মল উপাখ্যান। চলুন জেনে নেওয়া যাক, মুসাফির ক্যাফেতে আসলে কী আছে? আর যদি স্পয়লার এড়িয়ে চলতে চান, তাহলে এখানেই থেমে যাওয়া ভালো।
০১ আগস্ট ২০২৬
ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়ান অনেক সময়ই ক্ষমতার কেন্দ্র থেকে আসে না; আসে সাধারণ মানুষের অংশগ্রহণ, আত্মত্যাগ ও অভিজ্ঞতার গল্প থেকে। চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের সেই জনতার গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘জুলাই ডায়েরিজ’।
২৫ জুলাই ২০২৬