সুস্থ থাকার জন্য খাবারের মান বা ডায়েট বেশি জরুরি, নাকি খাওয়ার সময় বা টাইমিং বেশি জরুরি? নাকি সুস্বাস্থ্যের জন্য ডায়েট আর টাইমিং একে অপরের পরিপূরক? বিশ্বের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর বিস্তারিত আলোচনা হবে এই লেখায়।
স্ট্রিম ডেস্ক

ওজন কমানো বা সুস্থ থাকার কথা ভাবলেই আমরা আগে ডায়েটের হিসাব করি। কী খাব, কতটা খাব, কার্বোহাইড্রেট কমাব নাকি ফ্যাট; এই হিসাব কষতেই আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমরা অনেকেই যেটা খেয়াল করি না, তা হলো আমরা ‘কখন’ খাচ্ছি। চিকিৎসাবিজ্ঞান বলছে, খাওয়ার সময় বা টাইমিংও খুব গুরুত্বপূর্ণ। যাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ‘ক্রোনো-নিউট্রিশন’।
ক্রোনো-নিউট্রিশন হলো পুষ্টিবিজ্ঞানের একটি আধুনিক শাখা, যেখানে ‘কখন খাচ্ছেন’ সেটা ‘কী খাচ্ছেন’-এর মতোই গুরুত্বপূর্ণ। ‘ক্রোনো’ শব্দটি এসেছে ‘টাইম’ বা সময় থেকে, আর ‘নিউট্রিশন’ মানে পুষ্টি। অর্থাৎ, আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লকের সঙ্গে খাবারের সময়ের সম্পর্ক নিয়েই এই ধারণা কাজ করে।
সুস্থ থাকার জন্য খাবারের মান বেশি জরুরি, নাকি খাওয়ার সময়? এই প্রশ্নের উত্তর খুঁজতে চিকিৎসাবিজ্ঞান দুটি দিকই গুরুত্ব দিয়ে দেখছে।
পুষ্টিবিজ্ঞানের মূল কথা হলো, আপনি কী খাচ্ছেন, সেটাই আপনার স্বাস্থ্যের ভিত্তি। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত একাধিক গবেষণায় দেখা গেছে, ওজন কমানোর জন্য ক্যালোরি নিয়ন্ত্রণ বা ‘ক্যালোরি ডেফিসিট’ হলো প্রাথমিক শর্ত।

এটা বুঝতে একটা সহজ উদাহরণ ধরা যাক। ধরুন, আপনি একটি দামি গাড়ি কিনলেন। কিন্তু সেই গাড়িতে ভালো তেলের বদলে ভেজাল তেল ব্যবহার করলেন। এখন আপনি যত নিয়ম মেনেই গাড়ি চালান না কেন, ইঞ্জিন একসময় নষ্ট হবেই। মানবদেহও ঠিক এমনই। শরীর ঠিকভাবে কাজ করতে চায় ভালো মানের প্রোটিন, ভিটামিন আর মিনারেল।
আপনি যদি সারাদিন ঠিক সময় মেনেই খান, কিন্তু সেই খাবার যদি হয় ফাস্টফুড, অতিরিক্ত চিনি আর প্রক্রিয়াজাত খাবার, তাহলে শুধু টাইমিং দিয়ে সুস্থ থাকা সম্ভব নয়। অস্বাস্থ্যকর খাবার খেয়ে কেবল টাইমিং ঠিক রেখে দীর্ঘমেয়াদে সুস্থ থাকা প্রায় অসম্ভব।
খাবারের মান ঠিক থাকার পরেও খাওয়ার সময় কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরের এক অদৃশ্য ঘড়িতে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সার্কাডিয়ান রিদম।
হার্ভার্ড হেলথ পাবলিশিং-এর তথ্যমতে, এই শরীরঘড়ি সূর্যের আলোর সঙ্গে মিলিয়ে আমাদের হরমোন, হজমশক্তি এবং মেটাবোলিজম নিয়ন্ত্রণ করে। অনেক গবেষণায় দেখা যায়, দিনের বেলা আমাদের শরীর খাবার হজম করতে এবং রক্ত থেকে চিনি শোষণ করতে সবচেয়ে বেশি সক্ষম থাকে। সন্ধ্যা নামার পর শরীর প্রাকৃতিকভাবেই ‘বিশ্রাম মোডে’ চলে যায়। তখন আমাদের দেহে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের ঘুমের প্রস্তুতি নিতে বলে।
সেল মেটাবলিজম জার্নালে ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা রাতে দেরি করে খায়, তাঁদের শরীরে ‘লেপটিন’ বা ক্ষুধা নিবারণের হরমোন কমে যায় এবং ‘ঘেরলিন’ ক্ষুধা তৈরির হরমোন বেড়ে যায়।
গবেষকরা প্রমাণ করেছেন যে, একই পরিমাণ খাবার দুপুরে না খেয়ে যদি কেউ রাত ১০টার পরে খায়, তবে তাঁর শরীর ক্যালোরি পোড়ানোর বদলে তা ‘চর্বি’ হিসেবে জমা রাখতে বেশি পছন্দ করে। অর্থাৎ, ‘ক্যালোরি ইজ ক্যালোরি’ এই পুরোনো ধারণাটি পুরোপুরি সঠিক নয়। ক্যালোরি কীভাবে কাজ করবে তা নির্ভর করে আপনি সেটি দিনের কোন সময়ে গ্রহণ করছেন তার ওপর।
পুষ্টিবিদদের মতে, এই দুইয়ের মধ্যে একটাকে বেছে নেওয়া আসলে ঠিক না। কারণ দুটির কাজ ভিন্ন। ওজন কমানোর ক্ষেত্রে টাইমিং গুরুত্বপূর্ণ হলেও খাবারের মান বা ক্যালোরির ভূমিকা এখানে প্রধান।

কিন্তু মেটাবলিক হেলথ বা ডায়াবেটিস ও হৃদরোগ থেকে বাঁচতে টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাস্তা এড়িয়ে যায় এবং রাতের খাবার দেরিতে খায়, তাঁদের হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। ঠিক সময়ে খাবার খেলে শরীরের ইনসুলিন সেনসিটিভিটি ভালো থাকে, যা দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা তাই বলছেন, সুস্বাস্থ্যের জন্য ডায়েট আর টাইমিং একে অপরের পরিপূরক।
বিখ্যাত জীববিজ্ঞানী সাচিন পান্ডার মতে ‘টাইম-রেস্ট্রিক্টেড ইটিং’ বা দিনের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার শেষ করা স্বাস্থ্যের জন্য জাদুকরী ভূমিকা রাখতে পারে। সেরা ফলাফলের জন্য বিজ্ঞানীরা কিছু অভ্যাসের ওপর জোর দিচ্ছেন। যেমন, চেষ্টা করতে হবে দিনের আলো থাকতে থাকতে বা সন্ধ্যার পরপরই রাতের খাবার শেষ করতে। ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়া শেষ করা শরীরের জন্য আশীর্বাদস্বরূপ। এছাড়া সারাদিন যা-ই খাওয়া হোক না কেন, রাতের খাবার এবং পরের দিনের সকালের নাস্তার মধ্যে অন্তত ১২ থেকে ১৪ ঘণ্টার বিরতি দিলে শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায়।
তাই নিজেকে সুস্থ রাখতে আপনার খাবারের পাতে রাখুন সবুজ শাকসবজি ও প্রোটিনযুক্ত খাবার, আর নজর রাখুন ঘড়ির কাঁটার দিকে।

ছেলেদের শখ খুব অল্প। সুন্দর কেডস বা জুতা, সানগ্লাস, মানিব্যাগ বা পারফিউম ছাড়িয়ে সবার পছন্দ এক জায়গায় মেলে। তা হলো ফ্যাশনেবল হাতঘড়ি। ছেলেরা আবার এসব জিনিস উপহার পেতেই পছন্দ করে। যেমন আমার। বৈবাহিক সূত্রে যেসব ঘড়ি পেয়েছিলাম তা উচ্চমূল্যের এবং এগুলো নিজের টাকা দিয়ে কেনার সামর্থ্য ছিল না। নিজের টাকায় যে
১ ঘণ্টা আগেব্রিটেনের গণতন্ত্রের ইতিহাস যেখানে কয়েক শতাব্দীর, সেখানে সংসদীয় গণতন্ত্রের পথে আমাদের যাত্রা তো কেবল শুরু। ১৯৫৬ থেকে ২০২৬—দীর্ঘ ৭০ বছর তাই সংসদীয় গণতন্ত্র কেবল একটি শাসনব্যবস্থার বিবর্তন নয়, বরং এটি দেশের রাজনৈতিক সংগ্রাম, সাংবিধানিক পরীক্ষা-নিরীক্ষা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটি দীর্ঘ ইতিহাস।
১৭ ঘণ্টা আগে
দুনিয়ার এত এত ভাষায় কবিতাচর্চা হচ্ছে। কিন্তু আমরা ঘুরেফিরে চেনাপরিচিত কয়েকটি ভাষার কবিতার সঙ্গেই তুলনামূলক আলোচনা করে বিশ্বসাহিত্য বিষয়ক বোধের ঢেঁকুর তুলি। একদেড়শো বছর আগেকার বিশ্বকবিতার সমান্তরালে আমরা বাংলা কবিতাকে প্রায়শই তুলনা করি এবং সিদ্ধান্তে আসি।
১ দিন আগে
কোথাও কি সত্যিই এসিড বৃষ্টি হচ্ছে না? আমাদের বিবেকের ওপর যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, সেগুলো কি অ্যাসিডের চেয়েও বেশি দাহ্য নয়? গানের সেই মরা রাজহাঁসটি আসলে আমরাই, যারা ডানা হারিয়ে আদিম রক্তের জলোচ্ছ্বাসে নিজেদের অজান্তেই ভেসে যাচ্ছি।
১ দিন আগে