এই অস্ত্রের নকশা করেছিলেন মিখাইল কালাশনিকভ। কিশোর বয়সেই তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রতিভার ছাপ রাখতে পেরেছিলেন। ট্যাংক থেকে গোলা ছোড়ার প্রযুক্তি উদ্ভাবন করে তিনি সেনাবাহিনীতে তরুণ উদ্ভাবক হিসেবে স্বীকৃতিও পেয়েছিলেন।
শিশির রায়

‘একে-৪৭’, বিশ্বের সবচেয়ে আলোচিত অস্ত্র। কল্পনার তুলনায় বেশি প্রাণঘাতী এই আগ্নেয়াস্ত্রের নাম শুনলেই চোখে ভেসে ওঠে কোনো ভয়াবহ যুদ্ধ কিংবা ক্ষমতার পালাবদলের কথা। বিশ্বের ১০৬টি দেশের সেনাবাহিনী ও বিশেষ বাহিনী এখনো একে-৪৭ ব্যবহার করে। এই রাইফেল এতটাই শক্তিশালী যে, পানির নিচে ডুবিয়েও বা আগুনের ভেতর দিয়েও শত্রুর ওপর গুলি ছোড়া যায়।
সাবেক সোভিয়েত ইউনিয়নে ১৯৪৭ সালে স্বয়ংক্রিয় ‘একে-৪৭’ রাইফেল তৈরি হয়েছিল। সে বছরেই হয় এই অস্ত্রের প্রাথমিক পরীক্ষা। তাতে উত্তীর্ণও হয়েছিল। তবে সরকারিভাবে সোভিয়েত বাহিনীতে এটি যুক্ত হয় ১৯৪৯ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারে, তাদের সৈন্যদের জন্য নতুন ধরনের রাইফেল দরকার। যেটা চালানো সহজ, নির্ভরযোগ্য এবং কার্যকর। কারণ তখনকার রাইফেলগুলো ছিল তুলনামূলক ধীরগতির। আর সাব-মেশিনগান দিয়ে দূরের লক্ষ্যবস্তুতে সহজে আঘাত করা যেত না। তাই তারা এমন একটি অস্ত্র চেয়েছিল যা দুই সমস্যারই সমাধান করবে।

১৯৪১ সালে বিশ্বযুদ্ধে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই শুয়ে শুয়ে তিনি নকশা করেন একটি অটোমেটিক রাইফেলের। তিনি কিন্তু কোনো অস্ত্র প্রকৌশলী ছিলেন না। শুধু নিজের অভিজ্ঞতা আর ইচ্ছা থেকেই যুক্ত হয়েছিলেন এই কাজে। যুদ্ধের সময় তিনি ছিলেন একজন ট্যাঙ্ক সার্জেন্ট। নাৎসিদের বিরুদ্ধেও লড়েছেন সরাসরি।
সাত বছরের পরিশ্রমের পর তৈরি হয় কালাশনিকভের রাইফেলটি। সোভিয়েত সামরিক বাহিনীর কর্মকর্তারা সেদিন খুব খুশি হয়েছিলেন। অনেকের মতে, ৬ জুলাই থেকে এটার উৎপাদন শুরু হয়। তবে এই তারিখ নিয়ে মতভেদ রয়েছে। কারণ, এই তারিখের সপক্ষে লিখিত কোনো তথ্যপ্রমাণ নেই।
আভতোমাত কালাশনিকভের নাম অনুসারে এর নাম রাখা হয় ‘একে-৪৭’। রাশিয়ান ভাষায় ‘আভতোমাত’ মানে স্বয়ংক্রিয়। আর ১৯৪৭ সালে এটার ডিজাইন করা হয়েছিল, তাই অস্ত্রের নামের সঙ্গে ‘৪৭’ জুড়ে যায়।
এই রাইফেলের জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর নির্ভরযোগ্যতা। যেকোনো পরিস্থিতিতে—কাদা, বৃষ্টি, বরফ বা ধুলাবালিতেও এটি কাজ করতে পারে। এটা চালানো তুলনামূলকভাবে সহজ। আর রক্ষণাবেক্ষণও অতটা কঠিন নয়। সব মিলিয়ে উৎপাদন খরচও ছিল কম।
যদিও এটি তৈরি হয়েছিল সোভিয়েত সৈন্যদের প্রয়োজনে, কিন্তু অল্প সময়েই এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে একে-৪৭ হলো বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত এবং বহুল ব্যবহৃত রাইফেল।
মিখাইল কালাশনিকভ হয়তো কখনো ভাবেননি যে তাঁর এই রাইফেল একদিন পুরো পৃথিবীতে এভাবে ছড়িয়ে যাবে। তবে তাঁর দুঃখও ছিল। ২০০৭ সালে তিনি বলেছিলেন, ‘আমার তৈরি অস্ত্র দিয়ে যখন সন্ত্রাসীদের গুলি চালাতে দেখি, তখন কষ্ট পাই।’

.png)
চিত্রশিল্পী তৌহিন হাসান ঘুরে দেখেছেন দেশ-বিদেশের বিখ্যাত সব আর্ট মিউজিয়াম ও আর্ট গ্যালারি। প্রতিটি সংগ্রহশালায় ক্যানভাস থেকে ক্যানভাসে তিনি খুঁজেছেন শিল্পের ভাষা; রঙ, আলো আর তুলির আঁচড়ে অনুভব করেছেন শিল্পীদের জীবন, সময় ও সৃষ্টির গল্প। সেই শিল্পভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শুরু হলো নতুন ধারাবাহিক ‘আর্ট মিউজ
২ ঘণ্টা আগে
ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
২৫ জুলাই ২০২৬
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
২৫ জুলাই ২০২৬
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
২৫ জুলাই ২০২৬