স্ট্রিম ডেস্ক

‘থমসন ফাউন্ডেশন ইয়াং জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। তরুণ সাংবাদিকদের অনুসন্ধানী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে এই পুরস্কার আয়োজন করা হয়।
যুক্তরাজ্যের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এফপিএ) সহযোগিতায় আয়োজিত এ পুরস্কারে ৩০ বছর বা তার কম বয়সী সাংবাদিকরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের গত এক বছরের মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত প্রিন্ট বা মাল্টিমিডিয়ার নিজের তিনটি কাজ জমা দিতে হবে।
কাজগুলো আবেদনকারীর প্রতিষ্ঠানের সম্পাদক কর্তৃক প্রত্যয়ন করে জমা দিতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষায় প্রকাশিত বা সম্প্রচারিত কাজের ক্ষেত্রে ইংরেজি অনুবাদ যুক্ত করতে হবে।
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের তরুণ সাংবাদিকরা এই আয়োজনে অংশ নিতে পারবেন।
সাংবাদিকদের নিয়ে গঠিত বিচারক প্যানেল কাজের মান, জনস্বার্থ, মৌলিকত্ব এবং প্রতিবেদনের প্রভাবের ভিত্তিতে আবেদনগুলো মূল্যায়ন করবে। এরপর তিনজনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা হবে।
আগ্রহী সাংবাদিকদের আগামী ৯ আগস্টের মধ্যে নির্ধারিত লিংকে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeyOMPQla2t0gXIVoYWLai_XY4HTKEFNNZt3L9ydWomhqS9Bw/viewform) ফরম পূরণের পাশাপাশি নিজের ৩টি কাজ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
১৯৬২ সালে লর্ড রয় থমসন আন্তর্জাতিক গণমাধ্যম প্রশিক্ষণ ও উন্নয়ন সংস্থা ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। সংস্থাটি বিশ্বজুড়ে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ প্রদান, স্বাধীন গণমাধ্যম গড়ে তোলা এবং গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে।

.png)

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
সব দক্ষতা একসঙ্গে শেখার চেষ্টা করবেন না। এতে কোনো কিছুই ভালোভাবে শেখা হবে না। প্রথমে নিজের আগ্রহের একটি ক্ষেত্র বেছে নিন। তারপর প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় দিন।
০১ জুলাই ২০২৬
আপনি যদি শিক্ষার্থী হন এবং কম পুঁজিতে কিছু শুরু করতে চান, তাহলে এই ১০টি আইডিয়া আপনার জন্য হতে পারে ভালো একটি শুরু।
২৬ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রথমবার নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার (২২ মে) জাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২২ মে ২০২৬