প্রথমবারের মতো নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিচ্ছে জাবি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রথমবার নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার (২২ মে) জাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ১৫ জন নতুন নিরাপত্তা প্রহরী (গার্ড) নিয়োগ হবে। এর মধ্যে ১০ জন পুরুষ এবং প্রথমবারের মতো ৫ জন নারী গার্ডকে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি বা এইচএসসি পাসসহ আনসার ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে (jobs.juniv.edu) আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা এবং এর সঙ্গে ১ দশমিক ২০ শতাংশ সার্ভিস চার্জ। আগামী ১৮ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের পর ফর্ম ও পেমেন্ট রসিদ ডাউনলোড করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং অভিজ্ঞতার প্রমাণপত্রসহ আবেদনের হার্ডকপি ২১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমালোচনা হয়। ওই ঘটনার বিচার এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগের দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আজিজুর রহমান।

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজনে নারী নিরাপত্তাকর্মীর পদসংখ্যা আরও বাড়তে পারে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত