তথ্যসূত্র:

ইরান যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত চীন সফর পিছিয়ে মে মাসে নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী সপ্তাহে এই সফর হওয়ার কথা থাকলেও বর্তমান সামরিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ ও ১৫ মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। এছাড়া চলতি বছরের শেষ দিকে শি চিন পিং ও ফিরতি সফরে ওয়াশিংটনে আসবেন বলে জানা গেছে।
সফর সম্পর্কে ট্রাম্প লেখেন, ‘আমাদের প্রতিনিধিরা এই ঐতিহাসিক সফরের প্রস্তুতি চূড়ান্ত করছেন। প্রেসিডেন্ট শির সঙ্গে সময় কাটানোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত এই সফর একটি স্মরণীয় ঘটনা হতে যাচ্ছে।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও শি চিন পিং সফরের নতুন সময়সূচির বিষয়ে কথা বলেছেন এবং চীনা প্রেসিডেন্ট বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেছেন। লিভিট বলেন, ‘প্রেসিডেন্ট শি বুঝতে পেরেছেন যে চলমান সামরিক অভিযানের এই সময়ে মার্কিন প্রেসিডেন্টের নিজ দেশে থাকা কতটা জরুরি।’
উল্লেখ্য, গত আট বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই হবে প্রথম চীন সফর। তবে এমন এক সময়ে এই সফর হতে যাচ্ছে যখন ইরান যুদ্ধ নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে। বিশেষ করে চীন হলো ইরানের তেলের প্রধান ক্রেতা। অন্যদিকে, ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টার বিপরীতে ট্রাম্প বিশ্বজুড়ে তেলের বড় গ্রাহকদের সমর্থন চাইলেও বেইজিং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।
সফরের দুই দিনে দুই দেশের নেতাদের মধ্যে কৃষি ও উড়োজাহাজের যন্ত্রাংশ বাণিজ্য নিয়ে ইতিবাচক আলোচনার সম্ভাবনা থাকলেও তাইওয়ান ইস্যু নিয়ে উত্তেজনা বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মে মাসে এই বৈঠকের সময় ইরান যুদ্ধের পরিস্থিতি কী দাঁড়ায়, তার ওপরই নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতির অনেক

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে