স্ট্রিম ডেস্ক

তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের পরদিন মঙ্গলবার (২৫ আগস্ট) এ মন্তব্য করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার তেহরানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহসহ শীর্ষ অর্থনীতিবিদদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন পেজেশকিয়ান।
বৈঠকে যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ ও বহিরাগত চাপের কারণে তৈরি পরিস্থিতিতে ইরানের মুদ্রা, বৈদেশিক মুদ্রা ও আর্থিক খাতের বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মূল্যস্ফীতির প্রত্যাশা নিয়ন্ত্রণের ওপর জোর দেন তিনি।
পেজেশকিয়ান বলেন, গুরুত্বপূর্ণ বাজার, বিশেষ করে মুদ্রা ও আর্থিক বাজার পরিচালনায় সরকার, কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, ‘পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সমস্যা বোঝা ও সমাধান করাই আমাদের অবস্থান। তবে একই সঙ্গে আমরা অর্থনৈতিক চাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াব।’
যুদ্ধের সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ এবং জনগণের সমর্থনের কারণে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও দাবি করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘অর্থনৈতিক চাপ প্রয়োগ করেও ওয়াশিংটন কোনো ফল পাবে না।’
এর আগে সোমবার ইরানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এ অভিযানে ইরানের বিমান চলাচল, নৌপরিবহন, স্বর্ণ, প্রযুক্তি ও ডিজিটাল সম্পদ খাতকে লক্ষ্য করা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নতুন নিষেধাজ্ঞায় ৬০টির বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাঁর ভাষায়, ইরানের অর্থনৈতিক ‘লাইফলাইন’ বিচ্ছিন্ন করাই ওয়াশিংটনের লক্ষ্য। এই অভিযানের মাধ্যমে ইরান সরকারকে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ করার কথা বলেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

.png)

তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। প্রবল স্রোতে কয়েকটি গ্রাম, সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেপাল সেনাবাহিনী হেলিকপ্টার ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। খবর আল জাজিরার।
১৪ মিনিট আগে
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে তেহরান। মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আল-বুসাইদি বৈঠক করেছেন।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের নবজাতক ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যে বিশ্বজুড়ে সব ধরনের ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়া শুরু হবে, তা এখনো জানানো হয়নি। ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে