স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের নবজাতক ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় ওই কক্ষে ১৬ নবজাতককে রাখা হয়েছিল। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনে বাকি ১৫ নবজাতকের মৃত্যু হয়।
ইসলামাবাদ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) ওয়ার্ডের তৃতীয় তলায় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষটির একটি এসির কম্প্রেসরে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ওয়ার্ডটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে ইসলামাবাদ জেলা প্রশাসন। একজন অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে গঠিত এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, এ বিষয়ে খতিয়ে দেখবে।
সূত্র: দ্যা ডন ও রয়টার্স

.png)

ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যে বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কবে শুরু হবে, তা এখনো জানানো হয়নি। ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে ভাসতে থাকা দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সুদানের নাগরিকসহ অন্তত দুজন করে নারী-শিশু রয়েছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাবে দেশটির শত শত পণ্যের ওপর বড় পরিসরে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রসাধনী, দুগ্ধপণ্য, কাঠজাত পণ্য ও আউটডোর সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পের পণ্যে এসব শুল্ক বসবে।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা। এর পদক্ষেপের প্রভাব পড়তে পারে আমেরিকান ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর।
১৪ ঘণ্টা আগে