স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনা থমকে আছে। এর মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে তেহরান।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আল-বুসাইদি বৈঠক করেন। বৈঠকে হরমুজ প্রণালিতে ‘যৌথ অস্থায়ী নৌপথ’ চালু এবং প্রণালিটি মাইনমুক্ত করতে একটি যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তবে যুদ্ধ শুরুর পর এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
এর মধ্যেই মঙ্গলবার ওমানের আশ শিসাহ এলাকার কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে ট্যাংকারটি অচল হয়ে যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
ইরানের উপর্যুপরি হামলার মুখে মধ্যপ্রাচ্যের কয়েকটি কূটনৈতিক মিশন থেকে সরিয়ে নেওয়া কর্মীদের আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে যুক্ত দুজন ব্যক্তির বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের সঙ্গে সংঘাত অদূর ভবিষ্যতে বড় আকার নেওয়ার ঝুঁকি কমেছে বলে মনে করছে ওয়াশিংটন।
রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, ইরানে হামলা শুরু করার পর যুদ্ধের প্রতি মার্কিন জনগণের সমর্থন এখন সর্বনিম্ন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রেকর্ড নিম্নস্তরে নেমে গেছে ট্রাম্পের জনপ্রিয়তাও।

.png)

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের নবজাতক ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।
৩ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যে বিশ্বজুড়ে সব ধরনের ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়া শুরু হবে, তা এখনো জানানো হয়নি। ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে ভাসতে থাকা দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সুদানের নাগরিকসহ অন্তত দুজন করে নারী-শিশু রয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাবে দেশটির শত শত পণ্যের ওপর বড় পরিসরে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রসাধনী, দুগ্ধপণ্য, কাঠজাত পণ্য ও আউটডোর সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পের পণ্যে এসব শুল্ক বসবে।
১৬ ঘণ্টা আগে