স্ট্রিম ডেস্ক

শিশু ও কিশোর ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারক ব্রায়ান বিডশেইড এ রায় দেন। আদালতের রায়ে বলা হয়, শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও প্ররোচনার জন্য মেটা সরাসরি দায়ী। রায়ের অর্থ তরুণদের চিকিৎসাসেবা, সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম ও স্ক্রিনিং সেবায় ব্যয় করা হবে। খবর আল জাজিরার।
মেটার বিরুদ্ধে হওয়া বহুল আলোচিত মামলার এটি দ্বিতীয় পর্যায়ের রায়। এর আগে গত মার্চে জুরি বোর্ড জানিয়েছিল, ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশু-কিশোরদের জন্য নিরাপদ—এমন মিথ্যা তথ্য দিয়ে মেটা ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। সে সময় প্রতিষ্ঠানটিকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে জোড়া রায়ে মেটাকে মোট ৯৪২ মিলিয়ন ডলারের মুখে পড়তে হচ্ছে।
আদালতের নির্দেশে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় মেটার প্ল্যাটফর্ম দুটিতে নিরাপত্তা তথ্য সংবলিত সতর্কবার্তা প্রদর্শন ও পরিবর্তন আনতে বলা হয়েছে। আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে মেটা। তারা দাবি করেছে, অনাকাঙ্ক্ষিত কনটেন্ট শনাক্ত ও সরিয়ে নিতে তারা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে।

.png)

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় তিনি নিজেও যুক্ত আছেন।
২ ঘণ্টা আগে
ভারতজুড়ে জনতার মতামত ও সমস্যা জানতে ‘কিয়া বলতি পাবলিক’ (জনগণ কী বলে?) ক্যাম্পেইন শুরু করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুই দিনব্যাপী কোর টিমের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এই কর্মসূচির ঘোষণা দেন।
১৫ ঘণ্টা আগে
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর সামরিক ক্যাম্পে হুথিদের হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৫০ জন সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) মারিব ও হাদরামাউত প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কাছে ‘বিপুল পরিমাণ’ গোলাবারুদ রয়েছে দাবি করে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবর নাকচ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসঙ্গে এ ধরনের তথ্যদাতাদের ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে তাদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৯ ঘণ্টা আগে