বগুড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৭ শ্রমিক বাসচাপায় নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস ভোরে এরুলিয়া মোড়ে পৌঁছালে দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়। সংগৃহীত ছবি

বগুড়ার এরুলিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কৃষিশ্রমিকদের চাপা দিলে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—গাইবান্ধার বাসিন্দা আমিরুল, নূর আলম এবং বেলাল। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি দূরপাল্লার বাস ভোরে এরুলিয়া মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের গায়ের ওপর বাসটি উঠে পড়ে।

তিনি জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের বাকিদের পরিচয় শনাক্তকরণ ও আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত