সিলেটে দুই বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত অন্তত ১৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

পেছনে থাকা একটি বাস থেকে ধারন করা বিপরীত দিক থেকে আসা দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষের মুহূর্ত। সংগৃহীত ভিডিও থেকে নেওয়া।

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালের দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত