স্ট্রিম ডেস্ক

ভারতজুড়ে জনতার মতামত ও সমস্যা জানতে ‘কিয়া বলতি পাবলিক’ (জনগণ কী বলে?) ক্যাম্পেইন শুরু করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুই দিনব্যাপী কোর টিমের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এই কর্মসূচির ঘোষণা দেন।
দীপক জানান, ‘কিয়া বলতি পাবলিক’ ক্যাম্পেইনে দেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের সমস্যাগুলো জানা হবে। এই আন্দোলন সাংবিধানিক নীতির ওপর থাকবে এবং জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের আদর্শে পরিচালিত হবে।
তিনি জানান, নিট আন্দোলনের পর পরবর্তী পদক্ষেপ জানতে চেয়ে অসংখ্য মানুষ বার্তা পাঠাচ্ছিলেন, যার পরিপ্রেক্ষিতেই আগামী সেপ্টেম্বর থেকেই এই ক্যাম্পেইন শুরু হচ্ছে।
দীপক বলেন, ‘এখন জনগণের কথা বলা প্রয়োজন এবং সময় এসেছে তাদের কথা শোনার। কথা না শুনলে জনগণ রাজপথে নেমে আসবে।’
ভারতের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি এখন বিপজ্জনক পরিস্থিতিতে। পূর্বে ভোটাররা সরকার নির্বাচন করত, আর এখন সরকার ঠিক করছে কারা ভোট দেবে। নির্বাচন কমিশনের জবাবদিহি নিশ্চিত না হলে কারচুপি বন্ধ হবে না।
রাজনৈতিক দল গঠন নিয়ে চলা গুঞ্জন উড়িয়ে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘সিজেপি নির্বাচন লড়বে না বা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হবে না।’
তিনি জানান, তরুণেরা চায় সিজেপি রাজনৈতিক দল হোক, তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন দল করে কোনো ফল হবে না। সিজেপি কেবল ‘প্রেসার গ্রুপ’ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে সিজেপির নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা হয়। এতে অভিজিৎ দীপককে আহ্বায়ক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে যুগ্ম-আহ্বায়ক এবং দীপক বালিয়ানকে সহ-ইনচার্জ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য হিন্দু

.png)

ইউরোপের দুটি দেশে অজ্ঞাতনামা ড্রোন দেখা যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বুলগেরিয়ায় ড্রোন বিস্ফোরিত হয়েছে। জার্মানির একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে এসব ঘটনা ঘটল।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বিরল খনিজ স্ক্যান্ডিয়ামের একটি খনিতে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগ শুক্রবার (৭ জুলাই) এই ঘোষণা দেয়।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শনিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ কথা জানান তিনি। আরাঘচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ পুনরায় খোলার সম্ভাবনা নেই।
১০ ঘণ্টা আগে
বহু বছর পর অং সান সু চির ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। একইসঙ্গে তাঁকে একজন বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি জান্তার নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কৌশলের অংশ।
১২ ঘণ্টা আগে