
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জোর করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সময় তাদের আটক করে দিল্লির পুলিশ। খবর এনডিটিভির।
রাহুল গান্ধী রাস্তা থেকে সরতে অস্বীকৃতি জানালে পুলিশের অন্তত ১০ সদস্য তাঁকে চারপাশ থেকে ঘিরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় রাহুলের নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভারতের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।
কংগ্রেস নেতা পবন খেরার অভিযোগ, রাহুল গান্ধীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ তাদের কোনো তথ্য দেয়নি।
বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে ৪ দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে কংগ্রেস। দাবিগুলো হলো—শিক্ষার্থীদের লাঠিপেটা নিয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার (২০ জুলাই) ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে। ওই ছাত্র সমাবেশে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) নির্বিচারে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বহু শিক্ষার্থী রক্তাক্ত ও গুরুতর আহত হন। এই ঘটনার পর রাহুল গান্ধী আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং দেশবাসীকে পুলিশি ‘বর্বরতার’ বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ ধরনায় বসার আহ্বান জানান।
.png)

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুর
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। চলছে নিজেদের অবস্থানে অনড় থাকার মন্তব্য। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, অর্থনৈতিক ও সামরিক চাপে রেখে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করাও অন্যতম লক্ষ্য।
১ ঘণ্টা আগে
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাবেন কি না, তা এখনো জানে না ভারত সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা পুনরায় শুরু করতে দেশ দুটিতে যাচ্ছেন মার্কিন বিশেষ দূতেরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ৫ ও ৬ সেপ্টেম্বর মস্কো সফর করবেন। এরপর তাঁদের কিয়েভে যাওয়ার
৩ ঘণ্টা আগে