স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে জেনেভায় আগামী রোববার একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) সই হতে পারে। শুক্রবার (১২ জুন) একটি পশ্চিমা সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে।
সূত্রটি জানায়, সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) চূড়ান্ত করা হচ্ছে। ইরান তাঁদের অবস্থানে অনড় রয়েছে। চুক্তিতে লেবাননে হামলা বন্ধের বিষয়টিও রয়েছে।
সূত্রটি আরও জানায়, শনিবারের মধ্যে খসড়ার কাজ শেষ করার চেষ্টা চলছে। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চুক্তিতে সই করতে পারেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো স্থান নির্ধারণ করা হয়নি। তবে জেনেভাকেই সম্ভাব্য স্থান হিসেবে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা বাতিল করেছেন। কারণ একটি চুক্তি প্রস্তুত রয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা মাত্রই ইরানের সঙ্গে যুদ্ধের একটি দুর্দান্ত মীমাংস করেছি। শুক্রবার ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের দেওয়া বেশির ভাগ দাবি আদায় হতে যাচ্ছে।
শুক্রবার রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র জানায়, খসড়া চুক্তিতে ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাঁদের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করা এবং লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্রটি আরও জানায়, পারমাণবিক ইস্যুগুলো পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হবে।
ইরানের প্রধান দাবি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানি সম্পদ মুক্ত করা এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। তবে এর বিনিময়ে ইরান কী দেবে, সে বিষয়ে সূত্রটি কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরানের সংবাদ সংস্থা মেহর জানায়, খসড়া চুক্তিতে যুক্তরাষ্ট্রের আরও কিছু গুরুত্বপূর্ণ ছাড় রয়েছে। এর মধ্যে ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার অঙ্গীকার এবং বিধ্বস্ত ইরানি অর্থনীতি পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্রদের ইরান পুনর্গঠনের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা জমা দিতে হবে।

.png)

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এক মাস ১০ দিনে ৬ হাজার ১২৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটি। সোমবার (৩ আগস্ট) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে আহত অন্তত ৬১ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর আলজাজিরার।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগকে সমঝোতায় পৌঁছানোর ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এপির।
৩ ঘণ্টা আগে
গৃহবন্দি মিয়ানমারের নোবেলজয়ী সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে আইসিআরসি।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর দাবি করলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না। বরং হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি অস্থায়ী নৌ-করিডোর গঠনের বিষয়ে কাজ করছে তারা।
২০ ঘণ্টা আগে