স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর দাবি করলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না। বরং হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি অস্থায়ী নৌ-করিডোর গঠনের বিষয়ে কাজ করছে তারা।
সোমবার (৩ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না।’ তিনি জানান, এখনই ওয়াশিংটনের কোনো প্রতিনিধি দলকে স্বাগত জানানো বা তেহরান থেকে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দল পাঠানোরও কোনো পরিকল্পনা নেই।
বাঘাই বলেন, ‘বর্তমানে ওমানের সঙ্গে আমাদের আলোচনা হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে।’ তিনি জানান, এ লক্ষ্যে ওমানের সহযোগিতায় যত দ্রুত সম্ভব একটি ‘অস্থায়ী রুট’ চালুর চেষ্টা চলছে তেহরান।
তিনি আরও বলেন, ‘বর্তমান আলোচনা দুটি বা তিনটি আলাদা রুট নিয়ে নয়, এটি একটি দ্বিমুখী করিডোর নিয়ে।’ বাঘাই বলেন, ওমানের জলসীমার দক্ষিণাঞ্চলীয় পথ ও ইরানের জলসীমার উত্তরাঞ্চলীয় পথকে একীভূত করে একটি দ্বিমুখী নৌ-করিডোর গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। স্থায়ী বিকল্প চালু না হওয়া পর্যন্ত এই ‘অস্থায়ী রুট’ কার্যকর থাকবে।
হরমুজ প্রণালির পরিস্থিতি প্রসঙ্গে বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র যতক্ষণ তাদের আগ্রাসন ও অবরোধ অব্যাহত রাখবে, ততক্ষণ হরমুজ প্রণালির পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।’
এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছিলেন, সোমবার বিকেলে ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে। হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত সমঝোতায় পৌঁছানো সম্ভব বলেও তিনি আশা করেন।
ট্রাম্প আরও দাবি করেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার নির্দেশ দেওয়া থেকে বিরত থেকেছেন। তিনি দাবি করেন, উপসাগরীয় মার্কিন মিত্ররা হামলার পরিবর্তে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিতে চাচ্ছেন।
উল্লেখ্য, জুলাইয়ের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পর হরমুজ প্রণালিতে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরে নিরাপত্তা নিশ্চয়তা ও হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিয়ে মতপার্থক্যের কারণে দুই পক্ষের আলোচনা অচল হয়ে পড়ে। বিশ্বের জ্বালানি ও সামুদ্রিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধারে এখন ওমানের মধ্যস্থতায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স

.png)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর; উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।
৩৩ মিনিট আগে
ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে