স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের গাড়ির ওপর ট্রাক উল্টে পড়ে এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া (৩০) ভৈরব হাইওয়ে থানায় কনস্টেবল ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার তথ্য পেয়ে উদ্ধার করতে যাচ্ছিল ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল। পথে চাকায় সমস্যা দেখা দিলে দাড়িয়াকান্দি এলাকায় সড়কের পাশে গাড়িটি থামান চালক। ওই সময় পেছন থেকে আসা একটি ট্রাক সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপে থাকা পারভেজ মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় ট্রাকের নিচ থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
৩১ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
৩৫ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
৪১ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে