নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৫৫২, নিখোঁজ ৫১৭ বিদেশি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

নেপালে আকস্মিক বন্যার ভয়াবহতা ছাপ ফুটে উঠছে নদীর কাছাকাছি আবাসনগুলোতে। ছবি: সংগৃহীত।
নেপালে আকস্মিক বন্যার ভয়াবহতা ছাপ ফুটে উঠছে নদীর কাছাকাছি আবাসনগুলোতে। ছবি: সংগৃহীত।

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৫২ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নেপালের পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় নেপালে ৫৪৭ এবং অন্তত ১ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, চীনের তিব্বত অংশে আরও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, দুর্যোগকবলিত অঞ্চলে এখনো ৯৭৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন, যাঁদের মধ্যে ৫১৭ জনই বিদেশি পর্যটক। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ১২১ জন বিদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার তৎপরতা জোরদার করতে নেপাল পুলিশের ৪ হাজার ৪৭৩ জন সদস্য মাঠে কাজ করছেন। এর পাশাপাশি দুর্গত নদীতীরবর্তী এলাকাগুলোতে দ্রুত তল্লাশি চালাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অতিরিক্ত ১ হাজার ২০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) নেপাল প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বুধবারের এই দুর্যোগে আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নতুন করে বন্যা দেখা দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। জরুরি জীবনরক্ষাকারী কার্যক্রম পরিচালনায় সংস্থাটি প্রায় ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স ও বিবিসি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত