স্ট্রিম ডেস্ক

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বিরল রক্তজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে তিনি মারা যান।
হ্যারাল্ডের মৃত্যুর পর তাঁর ছেলে ক্রাউন প্রিন্স হাকন নরওয়ের নতুন রাজা হচ্ছেন। তিনি রাজা অষ্টম হাকন নামে সিংহাসনে বসবেন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল রাজপরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে হ্যারাল্ডের সঙ্গে দেখা করেন। এর আগে তাঁর শারীরিক অবস্থার ‘গুরুতর অবনতি’ হয়েছে বলে রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছিল।
তার মৃত্যুর খবরের খবরে প্রাসাদের বাইরে মানুষের ভিড় জমে। অনেকে ফুল দিয়ে প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা জানান।
গত ১৭ আগস্ট হ্যারাল্ডকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হিমোলাইটিক অ্যানিমিয়ায় ভুগছিলেন। এ রোগে শরীরে স্বাভাবিকের তুলনায় দ্রুত লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। এতে ক্লান্তি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে হ্যারাল্ডের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তাঁর শরীরে পেসমেকারও বসানো হয়। অসুস্থতার কারণে সরকারি ও আনুষ্ঠানিক কর্মকাণ্ডের সময়সূচিও কমিয়ে দিয়েছিলেন তিনি।
তবে সিংহাসন ছাড়ার বিষয়ে কখনোই রাজি ছিলেন না হ্যারাল্ড। তিনি বলেছিলেন, নরওয়ের পার্লামেন্টের সামনে তিনি আজীবন দায়িত্ব পালনের শপথ নিয়েছেন।
১৯৩৭ সালের ফেব্রুয়ারিতে অসলোর কাছে জন্ম নেন হ্যারাল্ড। তিনি ছিলেন ১৪ শ শতাব্দীর পর নরওয়ের মাটিতে জন্ম নেওয়া প্রথম রাজা। ১৯৯১ সালের জানুয়ারিতে বাবা রাজা ওলাভ পঞ্চমের মৃত্যুর পর সিংহাসনে বসেন তিনি। তাঁর শাসনামলে তেলসম্পদকে কেন্দ্র করে নরওয়ে কয়েক দশক ধরে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি নরওয়ে দখল করলে হ্যারাল্ডের মা তাঁকে ও তাঁর দুই বোনকে নিয়ে প্রথমে সুইডেন এবং পরে যুক্তরাষ্ট্রে চলে যান। তাঁর বাবা ও দাদা, রাজা হাকন সপ্তম, তখন ব্রিটেনে অবস্থান করেন।
২০১১ সালে নরওয়েতে অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের বোমা হামলায় ৭৭ জন নিহত হওয়ার পর দেওয়া একটি বক্তব্যের জন্য হ্যারাল্ড মানুষের প্রশংসা পেয়েছিলেন। শোকাহত মানুষের উদ্দেশে তিনি বলেছিলেন, আমি এখনো বিশ্বাস করি, স্বাধীনতার প্রতি বিশ্বাস ভয়ের চেয়ে শক্তিশালী।
তবে হ্যারাল্ডের মৃত্যু এমন এক সময়ে হলো, যখন নরওয়ের রাজপরিবার নানা বিতর্কের মধ্যে রয়েছে। এবছরের জানুয়ারিতে প্রকাশিত কিছু নথিতে দেখা যায়, ক্রাউন প্রিন্সেস মেটে-মারিত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাঁর দণ্ডিত হওয়ার কয়েক বছর পরও যোগাযোগ রেখেছিলেন।
এদিকে মেটে-মারিতের ২৯ বছর বয়সী ছেলে মারিয়ুস বর্গ হোইবি, নতুন রাজা হাকনের সৎ ছেলে। গত জুনে ধর্ষণের দুটি অভিযোগসহ মোট ৩২টি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র: আলজাজিরা

.png)

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৫২ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নেপালের পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় নেপালে ৫৪৭ নিহত এবং অন্তত ১ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, চীনের তিব্বত অংশে আরও ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীনা রাষ্ট্রীয়
৪৪ মিনিট আগে
আকস্মিক বন্যায় নেপালে মৃত বেড়ে ৪৮৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এখনো ৯ শতাধিক মানুষ নিখোঁজ, যার মধ্যে বিদেশি ৫৩৭ জন। তবে এই বিপর্যয়ের মধ্যেও উদ্ধার অভিযানে বিদেশি নেবে না বলে জানিয়েছে নেপাল।
২ ঘণ্টা আগে
কৃত্রিম হ্রদ উপচে নতুন বন্যার আতঙ্ক কাটিয়ে নেপাল ও তিব্বত সীমান্তে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। পানির স্তর কিছুটা কমায় এবং ঝুঁকি নিয়ন্ত্রণে আসায় উদ্ধারকাজ পুনরায় শুরু করা হয়।
৩ ঘণ্টা আগে
চাপ প্রয়োগ বন্ধ করে ইরানকে সম্মান দেখালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরা অসম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে চাপ প্রয়োগে কোনো ফল আসবে না। তিনি লেখেন, ‘যুক্তর
৪ ঘণ্টা আগে