স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথও খোলা রেখেছেন বলে সতর্ক করেছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) লাস ভেগাসে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বরং একটি চুক্তি করতে চাই, কারণ আমি মানুষ হত্যা করতে চাই না।’ ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার প্রস্তুতি নিয়েছিল। তবে ইরান আলোচনার আগ্রহ প্রকাশ করায় সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়।
ট্রাম্প বলেন, ‘তারা আমাকে ফোন করে বলেছিল, দয়া করে এটা করবেন না। আসুন, আমরা কথা বলি। এখন তারা বলছে, আমরা এমন কিছু বলিনি। কিন্তু ভুয়া সংবাদমাধ্যমও জানে তারা এমনটাই বলেছিল। আমরা আলোচনা করছি। দেখা যাক কী হয়। ’
এদিন ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে চলমান অচলাবস্থার অবসান হলে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এতে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামও অনেক নিচে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে সই করে এবং চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তা নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের গ্যারান্টি নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় আলোচনা স্থবির হয়ে পড়ে।
গত মাসে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কয়েক দফায় টানা ১৫ দিন হামলা চালায়। পাল্টা জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েতসহ কয়েকটি আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা করে ইরান।

.png)

ইউরোপের দুটি দেশে অজ্ঞাতনামা ড্রোন দেখা যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বুলগেরিয়ায় ড্রোন বিস্ফোরিত হয়েছে। জার্মানির একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে এসব ঘটনা ঘটল।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বিরল খনিজ স্ক্যান্ডিয়ামের একটি খনিতে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগ শুক্রবার (৭ জুলাই) এই ঘোষণা দেয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শনিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ কথা জানান তিনি। আরাঘচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ পুনরায় খোলার সম্ভাবনা নেই।
১১ ঘণ্টা আগে
বহু বছর পর অং সান সু চির ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। একইসঙ্গে তাঁকে একজন বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি জান্তার নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কৌশলের অংশ।
১৩ ঘণ্টা আগে