স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে হারের পর বুধবার (৫ আগস্ট) প্রথম মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপের হতাশা ও লীগ ম্যাচের দীর্ঘ বিরতির ছাপ দেখা যায়নি তাঁর খেলায়। প্রায় আড়াই মাস পর ইন্টার মায়ামির একাদশে ফিরেই করেছেন জোড়া গোল ও এক অ্যাসিস্ট।
তাঁর নৈপুণ্যে লিগস কাপের প্রথম ম্যাচে মেক্সিকোর আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। তবে নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় সফরকারীরা। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেননি মেসি। ডিফেন্ডার নোয়াহ অ্যালেনের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে সমতায় ফেরান তিনি।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মায়ামি। ২৬ মিনিটে মাঝমাঠ থেকে মেসির নিখুঁত পাস ধরে উঙ্গার তেলাসকো সেগোভিয়া দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আবারও অ্যালেনের বাড়ানো বল থেকে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় গোল করেন মেসি।
এই জোড়া গোলের সুবাদে লিগস কাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪ তে। এটি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গাকে, তার গোলসংখ্যা ১৩।
এই ম্যাচে ইন্টার মায়ামির ডিফেন্ডার নোয়াহ অ্যালেন তিনটি গোলে অ্যাসিস্ট করেন। এটি তার ক্যারিয়ারের প্রথম ‘অ্যাসিস্ট হ্যাটট্রিক’।
এদিকে, প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে দলের চতুর্থ গোল করেন ডিফেন্ডার মিকায়েল। আর বিরতির পর রাফা ল্যোরেন্তে সান লুইসের হয়ে একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত আর গোল না হলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে লিগস কাপ শুরু করে ইন্টার মায়ামি।
লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী শনিবার। তাঁদের প্রতিপক্ষ মেক্সিকোর শক্তিশালী ক্লাব মনতেরেই।

.png)

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ায় বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে সদ্য চোট কাটিয়ে ফেরা উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে।
৩ ঘণ্টা আগে
ফুটবল সম্রাট পেলের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের শমিত সোম। চলতি ইউএসএল লিগ ওয়ানের বাকি মৌসুমের জন্য শমিতকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক কসমস।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হলেও সেটা নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বরং নাহিদ রানার অনুপস্থিতি তাঁকে ভাবাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার চেনা সেই ভয়ংকর পেস ত্রয়ী । অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—তিনজনই আছেন অস্ট্রেলিয়ার একাদশে, তাঁদের সঙ্গে আছেন স্পিনার নাথান লায়ন।
১৫ ঘণ্টা আগে