স্ট্রিম ডেস্ক

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে আঞ্চলিক শক্তিগুলো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যেই আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি রণতরির দিকে ধেয়ে আসা ড্রোনটি ভূপাতিত করার পর বিবৃতি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নিরাপত্তার স্বার্থে ইরানি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
তিনি বলেন, রণতরি থেকে একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায়। ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন রণতরির দিকে ‘আক্রমণাত্মকভাবে’এগিয়ে আসছিল।
এ বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য দেয়নি। তবে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, আন্তর্জাতিক জলসীমায় থাকা তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রোনটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) কাছে সফলভাবে তথ্য পাঠাচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখছে তেহরান।
এমন এক সময়ে ড্রোনটি ভূপাতিত করার খবর এলো, যখন উভয় দেশ আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার হুমকি দেওয়ার পর রণতরিটি ওই অঞ্চলে পাঠানো হয়েছিল।
জানা যায়, আগামী শুক্রবার দুপক্ষের মধ্যে এই বৈঠক হওয়ার কথা। তুরস্ক বা ওমান এই আলোচনার মধ্যস্থতা করতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত শরণার্থীদের একটি ট্রাক উল্টে ১০ শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) জালালাবাদ ও কাবুলের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে প্রস্তাবিত একটি চুক্তির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। খবর রয়টার্সের।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা চুক্তি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। শুক্রবার (২৯ মে) দেশটির আধা-সরকারি গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলো খসড়া চুক্তির শর্তের সম্পূর্ণ উল্টো।
২১ ঘণ্টা আগে
সংলাপের টেবিলে নয়, বরং মিসাইল দিয়ে অধিকার আদায় করবেন বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার (২৯ মে) সামাজিক মাধ্যম এক্সের পোস্টে এ কথা বলেন তিনি।
১ দিন আগে