আরব আমিরাত লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে এক প্রদর্শনীতে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি: আনাদোলু

সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করেছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় দেশটি।

ইরান থেকে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং দ্বিতীয়টি আঞ্চলিক জলসীমার ভেতরে পড়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তারা।

এর আগে আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্র দুটি কোথাও আঘাত হেনেছে কিংবা এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা বিবৃতিতে জানানো হয়নি।

এ বিষয়ে তাৎক্ষনিক ইরানের পক্ষ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

আরব আমিরাত লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান