স্ট্রিম ডেস্ক

রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল– রোমান সম্রাট নিরোর দুঃশাসনের বর্ণনা করতে চালু আছে এমন প্রবাদ। প্রায় দুই হাজার বছর পর রোম এবার যখন পুড়ছে তীব্র তাপপ্রবাহে, ফের সামনে এসেছে নিরোর নাম।
সম্প্রতি ভয়াবহ খরায় ইতালির রোমে টাইবার নদীর পানিপ্রবাহ রেকর্ড পরিমাণ কমেছে। আর তাতেই মাথা তুলেছে এতদিন ডুবে থাকা সুপ্রাচীন এক সেতু। এটিকে বলা হচ্ছে, নিরো’স ব্রিজ বা নিরোর সেতু।
ধারণা করা হচ্ছে, শুকনো নদীতে ভেসে ওঠা সেতুটি নিরোর সময়কার। অথবা এরও আগে তার মামা আরেক কুখ্যাত রোমান সম্রাট ক্যালিগুলার আমলের।
রোমের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ ও প্রত্নতাত্ত্বিক আনতোনেল্লা বোনিনি বলেন, ‘এই এলাকার সঙ্গে কুখ্যাত নিরোর নাম জড়িয়ে আছে। এখানেই বর্তমানের ভ্যাটিকান, যেখানে নিরোর শাসনামলে খ্রিষ্টধর্মের প্রচারক সেইন্ট পিটারকে প্রাণ দিতে হয়েছিল।’
রোমের পানি ব্যবস্থাপনা কেন্দ্রের সমন্বয়ক জিওভান্নি জিগাটির জানিয়েছেন, টাইবার নদীর পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৮০ ঘনমিটারের নিচে নেমে গেছে। রেকর্ড বলছে, এই প্রবাহ জুলাই মাসের স্বাভাবিক গড়ের প্রায় অর্ধেক।
প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র খরায় গত কয়েক বছরে নিরোর সেতুর মতো বেশ কিছু প্রাচীন নিদর্শন ইউরোপের একাধিক দেশে দেখা গেছে। স্পেনের ভালদেকানাস জলাধারের পানি কমে ‘ডোলমেন অব গুয়াদালেপারাল’ নামের প্রাগৈতিহাসিক স্টোনহেঞ্জ দৃশ্যমান হয়েছে। জার্মানির রাইন নদীর অববাহিকায় পানির স্তর নেমে শতবর্ষী কিছু পাথর বেরিয়ে এসেছে, যেগুলোতে অতীতের খরা ও দুর্ভিক্ষের বিভিন্ন সাল এবং সতর্কবাণী খোদাই করা রয়েছে। সার্বিয়া ও বুলগেরিয়ার পাশ দিয়ে প্রবাহিত দানিউব নদীর পানি কমে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নাৎসি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ।
সূত্র: এপি ও এনএস

.png)

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রণালিটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশ করেন। এর জবাবে ট্রাম্পের এই ‘ভ্রম’ শিগগিরই সংশোধন করা হবে বলে
২ ঘণ্টা আগে-65b862.jpeg)
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে দুই মাসের সমঝোতার মেয়াদ গতকাল সোমবার শেষ হয়েছে। নতুন কোনো চুক্তি না হওয়ায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবে জুলাইয়ের পর প্রথমবারের মতো বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।
৩ ঘণ্টা আগে
গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বুদ্ধিবৃত্তিক (দিমাগি) নকশালরা সহিংসতা সৃষ্টির সুযোগ খুঁজছে এবং তাদের শনাক্ত করে বিচ্ছিন্ন করা প্রয়োজন। এই বক্তব্যের পর দেশটিতে তোলপাড় শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক