তথ্যসূত্র:

ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটির তেলের খনি, বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেন, ‘সামরিক অভিযান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের নতুন শাসনব্যবস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। কিন্তু কোনো কারণে যদি কোনো চুক্তি না হয় এবং হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া না হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের সকল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, তেলের খনি এবং খার্গ দ্বীপ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে ‘ইরান সফর’ শেষ করবে।’
মধ্যপ্রাচ্য সংঘাতের শুরু থেকেই ট্রাম্প একের পর এক আলটিমেটাম দিয়ে আসছেন। গত ১০ মার্চ তিনি ইরানকে ‘২০ গুণ বেশি কঠোর’ আঘাত করার হুমকি দেন। পরে ২১ মার্চ ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেও ২৩ মার্চ তা পিছিয়ে দেন। সর্বশেষ গত শুক্রবার তিনি এই সময়সীমা পুনরায় বাড়িয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেন।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনায় ‘বড় অগ্রগতি’র দাবি করলেও পেন্টাগন ওই অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন অব্যাহত রেখেছে। অন্যদিকে, ইরান শুরু থেকেই সরাসরি আলোচনার খবর অস্বীকার করে আসছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের দেওয়া ১৫-দফার প্রস্তাব ‘অবাস্তব ও অগ্রহণযোগ্য’ এবং এর বিপরীতে তারা নিজস্ব পাল্টা প্রস্তাব দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘন ঘন সময়সীমা পরিবর্তন এবং অবকাঠামো ধ্বংসের হুমকি মূলত ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে শর্ত মানতে বাধ্য করার কৌশল।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে