স্ট্রিম ডেস্ক

চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবগত তিনজন ব্যক্তির বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান বিদেশি অংশীদারদের সহায়তায় নিজেদের অস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যে চীনকে সম্ভাব্য সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, প্রকৃত উৎস গোপন রাখতে চীন সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে।
সিএনএন জানায়, বেইজিং ‘ম্যানপ্যাড’ নামে পরিচিত কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। চলমান যুদ্ধে এ ধরনের অস্ত্র কম উচ্চতায় উড্ডয়নকারী মার্কিন সামরিক বিমানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ উসকানিমূলক হতে পারে। কারণ বেইজিং সম্প্রতি দাবি করেছে তারা ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ সাময়িকভাবে বন্ধ করতে ভূমিকা রেখেছে। এছাড়া আগামী মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘চীন কখনোই এই যুদ্ধে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি। এ সংক্রান্ত তথ্য সত্য নয়।’ তিনি আরও জানান, একটি দায়িত্বশীল দেশ হিসেবে চীন আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলে এবং যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানায়।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমান হাতে বহনযোগ্য ‘তাপ-অনুসরণকারী ক্ষেপণাস্ত্র’ দিয়ে আঘাত করা হয়েছিল। যদিও ইরান একে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলছে, তবে সেটি চীনা প্রযুক্তি কি না তা অস্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, চীন সরকার সরাসরি তেহরানকে অস্ত্র পাঠালে তা ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে