স্ট্রিম ডেস্ক

ইরানের সামরিক ও বেসামরিক সরবরাহব্যবস্থা দুর্বল করতে সেতু, টানেল ও রেলপথে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এসব হামলার উদ্দেশ্য।
সেন্টকম ইরানের নজরদারি চৌকি, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার, ড্রোন, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এসব অভিযান হচ্ছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোকে ঘিরে নৌ অবরোধ বজায় রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।
দুর্গম-পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলগুলোর সঙ্গে দেশটির অন্যান্য শহরের যোগাযোগ মূলত অল্পসংখ্যক সেতু ও টানেলের ওপর নির্ভরশীল। এসব সংযোগ ধ্বংস করা গেলে সীমিত সামরিক শক্তি ব্যবহার করেই বড় এলাকা বিচ্ছিন্ন করা সম্ভব। প্রতিটি লক্ষ্যবস্তুতে আলাদা হামলা চালানোর পরিবর্তে একটি সড়ক বা রেলওয়ে জংশন অচল করে দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য পুরো পরিবহনব্যবস্থা ব্যাহত করা যায়। এতে দীর্ঘ ও ব্যয়বহুল বিকল্প পথ ব্যবহার করতে হয়।
ইরান জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালির তীরবর্তী হরমোজগান প্রদেশে ছয়টি সেতু এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলো এই পরিকল্পিত কৌশলের অংশ। ইরানের সরবরাহলাইন ব্যাহত করা এবং হরমুজ প্রণালিতে দেশটির প্রভাব সীমিত করাই মূল উদ্দেশ্য।
ইরানের হরমোজগান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, শহীদ মিরজায়ি টানেল উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর আব্বাস–সিরজান সড়কের রুদখানেহ শুর সেতু এবং মিনাব–রুদান সংযোগ সড়কের আরও দুটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, বন্দর আব্বাসকে ফার্স প্রদেশের সঙ্গে যুক্ত করা খামির সেতুসহ হরমোজগানের তিনটি সেতুতে হামলা হয়। হামলার সময় সেতুগুলো দিয়ে বেসামরিক যান চলাচল করছিল। এতে হতাহতের খবর পাওয়া গেছে।
কারাজে নির্মাণাধীন বি১ সেতুতেও হামলা চালানো হয়। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘ সেতু এবং তেহরান থেকে পশ্চিমমুখী একটি গুরুত্বপূর্ণ বহির্গমন পথ। এ ছাড়া দেশটির উত্তরে তাবরিজ–জানজান সড়কের একটি সেতু এবং মধ্য ইরানের কাশানের কাছে একটি রেলসেতুও লক্ষ্যবস্তু করা হয়।
যোগাযোগ অবকাঠামোয় হামলার এই অভিযান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বৃহত্তর লড়াইয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। প্রণালিটির সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার।
জুলাইয়ে নতুন করে উত্তেজনা বাড়ার পর এক দিনের লেনদেনেই তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে যায়। প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে প্রতিদিন ১ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেলের ঘাটতি তৈরির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মতে, এমন পরিস্থিতি তেলের বাজারের ইতিহাসে নজিরবিহীন হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘হরমুজ প্রণালির অভিভাবক’ ঘোষণা করে প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপ করেন। এ সিদ্ধান্তের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব সরাসরি সামরিক অভিযানের গণ্ডি ছাড়িয়ে যায়। যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান প্রণালি বন্ধ ঘোষণা করে এবং ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছোট আক্রমণকারী নৌযান দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালায়।
তেহরান দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং বিকল্প পথ ব্যবহারের মাধ্যমে হামলার প্রভাব কমানোর চেষ্টা করছে। একই সঙ্গে সরাসরি হামলা থেকে অস্ত্রভাণ্ডারের একটি অংশ রক্ষায় ক্ষেপণাস্ত্র টানেল ও বাঙ্কারের মতো ভূগর্ভস্থ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।
একই সময়ে ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশ কুয়েত ও ওমানে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। ইরানের দাবি, দেশটির বিরুদ্ধে হামলায় যেসব দেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, তাদের বিরুদ্ধেই এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেতু, টানেল ও রেলপথ লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এই অভিযান একটি সুস্পষ্ট সামরিক কৌশলের প্রতিফলন। ভৌগোলিক সংকীর্ণ সংযোগপথগুলোতে আঘাত হেনে সবচেয়ে কম হামলায় সর্বোচ্চ প্রভাব তৈরি করাই এ কৌশলের উদ্দেশ্য।
সূত্র: ভয়েস অব এমিরেটস

.png)

হরমুজ প্রণালির আশপাশে ইরানের আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পর সংঘাত আবার বড় যুদ্ধে গড়ানোর আশঙ্কার মধ্যেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ অভিযান শুরু করে মার্কিন বাহিনী।
৮ ঘণ্টা আগে
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং কোম্পানি কসকোর বিরুদ্ধে জাহাজে গোপন সরঞ্জাম ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছে। মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সের কাছে দাবি করেছেন, এসব সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উপকূলের কাছে গোপন সামরিক যোগাযোগের তথ্য সংগ্রহ করছে বেইজিং।
৮ ঘণ্টা আগে
আফগানিস্তানে দুই দশকের যুদ্ধে বেসামরিক হতাহতদের অধিকাংশই ন্যায়বিচার, ক্ষতিপূরণ কিংবা তাঁদের দুর্ভোগের স্বীকৃতি পাননি বলে জানিয়েছে জাতিসংঘ। ভুক্তভোগীদের অনেকেই প্রতিশোধের ভয় ও বিচারব্যবস্থার ওপর আস্থার অভাবে প্রতিকার চাওয়ার চেষ্টা করেননি। যারা প্রতিকার চেয়েছেন তাঁদের মধ্যে বেশির ভাগই ব্যর্থ হয়েছেন।
১১ ঘণ্টা আগে
গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র মানলে তাৎক্ষণিকভাবে পাল্টা সাড়া দেওয়ার কথা জানিয়েছে ইরান। তবে ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই হরমুজ প্রণালিতে দুটি সৌদি তেলবাহী সুপারট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।
১৩ ঘণ্টা আগে