
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার (১ এপ্রিল) বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানায় কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।
কুয়েত নিউজ এজেন্সিকে (কুনা) বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, বিমানবন্দরটি ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো হামলার শিকার হয়েছে।
তিনি আরও বলেন, হামলায় জ্বালানি মজুত করার ট্যাংকগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরান যুদ্ধের প্রথম মাসে চালানো হামলা নিয়ে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছে। খবর আল জাজিরার।
তাঁরা জানায়, যুদ্ধে বিমানবাহিনী ৮০০-এর বেশি হামলা চালিয়েছে। এসময় ১৬ হাজারের মতো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তাঁদের দাবি, হামলায় ইরানের ২ হাজারের বেশি ইরানি সৈন্য ও কমান্ডার নিহত হয়েছে। তবে, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছে। যার মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু রয়েছে।
অতীতেও বেসামরিক নিহতদের যোদ্ধা হিসেবে উল্লেখ করার ইতিহাস রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর। বিশেষ করে ফিলিস্তিনের গাজা বিষয়ক ফাঁস হওয়া এক প্রতিবেদনে বাহিনীটি স্বীকার করেছিল নিহতদের মধ্যে মাত্র ১৭ শতাংশ ছিল যোদ্ধা।
.png)

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুর
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। চলছে নিজেদের অবস্থানে অনড় থাকার মন্তব্য। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, অর্থনৈতিক ও সামরিক চাপে রেখে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করাও অন্যতম লক্ষ্য।
৫ ঘণ্টা আগে
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাবেন কি না, তা এখনো জানে না ভারত সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা পুনরায় শুরু করতে দেশ দুটিতে যাচ্ছেন মার্কিন বিশেষ দূতেরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ৫ ও ৬ সেপ্টেম্বর মস্কো সফর করবেন। এরপর তাঁদের কিয়েভে যাওয়ার
৭ ঘণ্টা আগে