স্ট্রিম ডেস্ক

চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিপুল ব্যয় সামাল দিতে আরব দেশগুলো থেকে অর্থ সহায়তা চাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজ সূত্রে এমন সম্ভাবনার কথা জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
সোমবার (৩০ মার্চ) এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী।
এ বিষয়ে চূড়ান্ত অবস্থান প্রেসিডেন্ট নিজেই তুলে ধরবেন বলে জানান তিনি।
বিশ্লেষকরা বলছেন, ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের মতো এবারও যুক্তরাষ্ট্র তার সামরিক ব্যয়ের একটি অংশ মিত্র ও আঞ্চলিক দেশগুলো থেকে চাইতে পারে। সে সময় কুয়েত রক্ষায় গঠিত জোটে জার্মানি, জাপানসহ বিভিন্ন দেশ মিলে প্রায় ৫৪ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। এবার মিত্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে অভিযানে নামে।
এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ বিশ্লেষক শন হ্যানিটি মত দিয়েছেন, সম্ভাব্য কোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের কাছ থেকেই যুদ্ধের ব্যয় আদায়ের বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। এই ব্যয় ইরানের তেলের মাধ্যমে পরিশোধ করা যেতে পারে।
অন্যদিকে ইরান উল্টো যুক্তরাষ্ট্রের কাছ থেকেই ক্ষতিপূরণ দাবি করেছে। এবং এটি যুদ্ধ বন্ধের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেছে।
মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়ায় প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। যুদ্ধের ১২ দিনের মাথায় ব্যয় বেড়ে প্রায় ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছায়।
পরিস্থিতি মোকাবিলায় হোয়াইট হাউজ কংগ্রেসের কাছে আরও প্রায় ২০০ বিলিয়ন ডলার অতিরিক্ত সামরিক বরাদ্দ চাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
যুদ্ধের প্রভাব ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় তেলের দাম বেড়ে ১১০ ডলারের ওপরে উঠেছে।
তবে হোয়াইট হাউজ বলছে, এই মূল্যবৃদ্ধি সাময়িক এবং দীর্ঘমেয়াদে ইরানের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের অংশ।
অন্যদিকে তেহরানের দাবি, কূটনৈতিক আলোচনা চলাকালেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। তারা যুক্তরাষ্ট্র বা অঞ্চলের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেনি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে