স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শাসকদের পক্ষ থেকে যুদ্ধবিরতি চাওয়া হয়েছে। আর এটি চেয়েছেন ইরানের ‘নতুন প্রেসিডেন্ট’।
এদিকে, ট্রাম্পের এই দাবির কিছুক্ষণ পরই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, হরমুজ প্রণালি তাদের ‘কঠোর ও পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাস্যকর কথাবার্তায় শত্রুদের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।
আজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। শুধু তাই নয়, এ প্রেসিডেন্টকে ‘পূর্বসূরিদের তুলনায় কম কট্টর এবং বেশ বুদ্ধিমান’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। খবর বিবিসির।
পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত, স্বাধীন ও স্বচ্চ হলেই কেবল যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করব। তার আগ পর্যন্ত ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে এবং দেশটির জন্য প্রস্তর যুগ ফিরিয়ে আনবেন।
তবে ট্রাম্প ঠিক কার কথা বলছেন তা স্পষ্ট নয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকে ইরানের একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। ৮ মার্চ তাঁর ছেলে মোজতাবা খামেনি তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি এরপর থেকে কয়েকটি লিখিত বিবৃতি দিলেও প্রকাশ্যে আসেননি। ট্রাম্প নিজেও বলেছেন, তিনি জানেন না মোজতাবা বেঁচে আছেন কি না।
অন্যদিকে, ইরানে কোনো ‘নতুন প্রেসিডেন্টও’ নেই। ২০২৪ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বশেষ গতকালও প্রকাশ্যে এসেছেন। পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ শেষ করতে ইরানের ‘প্রয়োজনীয় সদিচ্ছা’ আছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের দেশটির শাসনব্যবস্থার পক্ষে কথা বলার ক্ষমতা আছে কি না, তা-ও স্পষ্ট নয়।
উল্লেখ্য, এর আগে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালি খোলা যুক্তরাষ্ট্রের জন্য কোনো সমস্যা নয়। যুদ্ধ শেষ হলেই প্রণালি খুলে যাবে বলে ইঙ্গিত দেন। তবে আজকের বক্তব্য তাঁর ওই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন