মেঘনায় গোসলে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪০
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলো সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের জমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)। তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই নবম এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।

ফায়ার সার্ভিস জানায়, চার বন্ধু স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও বাকি তিনজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা শুরু হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এবং তিনজন শিক্ষার্থীর মরদেহও উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধার করা মরদেহগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত