
পুলিশ সদস্যরা কর্মসূচি থেকে চ্যাংদোলা করে রাহুল গান্ধীকে প্রিজন ভ্যানে তোলেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটাই ভারতের গণতন্ত্র’। মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থানে বসেন বিরোধী দলের নেতাকর্মীরা।
দিল্লি পুলিশ প্রথমে রাহুলকে রাস্তা থেকে সরতে অনুরোধ করে। তিনি সরতে না চাইলে পুলিশের অন্তত ১০ সদস্য রাহুল গান্ধীকে চারপাশ থেকে ঘিরে ধরেন। একপর্যায়ে চ্যাংদোলা করে নিয়ে যান। এ সময় রাহুলের নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।
রাহুল গান্ধীর পাশাপাশি দেশটির সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীও আটক হয়েছেন। তবে আটকের পর রাহুল গান্ধীকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা।
এই অবস্থান কর্মসূচিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল, কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও অংশ নেন।
চার দাবিতে মঙ্গলবার বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে এই অবস্থান কর্মসূচি শুরু করে কংগ্রেস। দাবিগুলো হলো, সোমবার শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনা নিয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার সামগ্রিক সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আহত শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া।
গত সোমবার (২০ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) কর্তৃক সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সমাবেশে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) নির্বিচারে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, যাতে বহু শিক্ষার্থী রক্তাক্ত ও গুরুতর আহত হন। এই ঘটনার পর রাহুল গান্ধী নিজে আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং দেশবাসীকে পুলিশের এই ‘বর্বরতার’ বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ ধরনায় বসার আহ্বান জানান।
তথ্যসূত্র: এনডিটিভি
.png)

৭ হাজারের বেশি মানুষ নিহত হওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘মামুলি বিষয়’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘অনেকেই এটিকে যুদ্ধ বলে মনে করেন না। আমি একে সামরিক সংঘাত বলি, কারণ
৯ মিনিট আগে
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুর
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। চলছে নিজেদের অবস্থানে অনড় থাকার মন্তব্য। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, অর্থনৈতিক ও সামরিক চাপে রেখে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করাও অন্যতম লক্ষ্য।
৯ ঘণ্টা আগে
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাবেন কি না, তা এখনো জানে না ভারত সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে