স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা আটজনই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকালে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয়। খবর সিএনএনের।
কর্তৃপক্ষ জানিয়েছে, বি-৫২ স্ট্রাটোফরট্রেস বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। সকাল ১১টা ২০ মিনিটে বিমানটি উড্ডয়নের করে। রানওয়েতেই এটি বিধ্বস্ত হয়। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা ।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে কারও বেঁচে থাকার সুযোগ ছিল না।
সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটির কর্নেল জেমস হেইস বলেন, এটি ছিল মর্মান্তিক ও প্রাণঘাতী দুর্ঘটনা। নিহতদের পরিবারকে জানানোর প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে সামরিক কর্মকর্তা, সরকারি-বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন।
বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দুই কর্মী ওই ফ্লাইটে ছিলেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষা পরিচালনা করছিল। দুর্ঘটনার পর রানওয়ের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।
এদিকে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস পুনরায় খুলে দেওয়া হলেও মঙ্গলবার পর্যন্ত সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। তবে তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশে প্রায় ৬ মাস লাগতে পারে।
এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বিমান পরীক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ছাড়াও বেসামরিক বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং মহাকাশযানের পরীক্ষামূলক উড্ডয়নও এখানে পরিচালিত হয়।
অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা রিচার্ড কোলকো বলেন, উড্ডয়ন–সংশ্লিষ্ট প্রায় সব ধরনের নতুন প্রযুক্তির পরীক্ষা এই ঘাঁটিতে করা হয়। সাধারণত এসব পরীক্ষামূলক ফ্লাইটে সবচেয়ে অভিজ্ঞ পাইলট ও প্রকৌশলীরা অংশ নেন।
১৯৫৫ সালে প্রথমবারের মতো মার্কিন বিমান বাহিনীর বহরে যুক্ত হয় বি-৫২ বোমারু বিমান। দীর্ঘপাল্লার এ বিমানটি একসঙ্গে বিপুল পরিমাণ বোমা ও অন্যান্য অস্ত্র বহন করতে সক্ষম। বর্তমানে ব্যবহৃত বি-৫২এইচ সংস্করণটি যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।
দুর্ঘটনার আগে বিমান বাহিনীর বহরে এ ধরনের ৭৬টি বিমান ছিল। এগুলো প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম।
এর আগে, ২০০৮ সালে গুয়ামের কাছে প্রশান্ত মহাসাগরে একটি বি-৫২ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছিলেন। তার আগে ১৯৮২ সালে ক্যালিফোর্নিয়ার কাছেই এক প্রশিক্ষণ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। সোমবারের দুর্ঘটনা সেই ঘটনার পর সবচেয়ে প্রাণঘাতী বি-৫২ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

.png)

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসীদের ঢল নেমেছিল। মরক্কো থেকে সীমান্ত পেরিয়ে ৫০ হাজারের বেশি মানুষ ঢুকে পড়ে। ইতোমধ্যে অভিবাসীরা স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন বলে জানিয়েছে স্পেন। খবর রয়টার্সের।
৩ মিনিট আগে
পর্যটন ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে চালু করা ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। নতুন এ নিয়মের আওতায় বাংলাদেশ, নেপাল, ভূটানসহ ৫০টি দেশের নাগরিকরা পড়বেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট সময়মতো ইজেক্ট করায় প্রাণে বেঁচে গেছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন মেরিন কর্পস। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই জাতীয় কমিটির কাছে অস্ত্র হস্তান্তরে সম্মতি জানিয়েছে হামাস। শুক্রবার (৩১ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচনা দলের সদস্য গাজী হামাদ চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
১৩ ঘণ্টা আগে