স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুট নির্ধারণ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই জলপথের মূল এলাকায় মাইন বিস্ফোরণের ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব জাহাজকে জানানো যাচ্ছে– সামুদ্রিক নিরাপত্তার নীতিমালা মেনে চলা এবং সম্ভাব্য মাইনের সঙ্গে দুর্ঘটনা এড়াতে বিকল্প রুট ব্যবহার করা উচিত। প্রণালিতে প্রবেশ ও প্রস্থানের জন্য বিকল্প পথের নির্দেশনাও উল্লেখ করেছে আইআরজিসি। খবর দ্য ডেইলি মিরর।
গতকাল বুধবার (৮ এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেয় ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরই এই নৌপথ বন্ধ করে দিয়েছিল তারা। ফলে বিশ্বব্যাপী জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়।
এদিকে, শর্তসাপেক্ষে ইরানের অবরোধ তুলে দেওয়ার পরেও গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির রয়েছে। এবিসির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রতিদিন গড়ে সাতটি তেলবাহী ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার এবং কনটেইনার জাহাজ অতিক্রম করেছে। যুদ্ধের আগে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ চলাচল করত।
যুদ্ধবিরতির পর থেকে একদিনের প্রাপ্ত ট্র্যাকিং তথ্য অনুযায়ী, মাত্র সাতটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এগুলোর মধ্যে ছয়টি ছিল বাল্ক কার্গো বহনকারী। যেগুলো প্রণালির মাঝের স্বাভাবিক পথের পরিবর্তে ইরানের উপকূল ঘেঁষা ‘টোল বুথ’ রুট ব্যবহার করে চলাচল করেছে।
এই ছয়টি বাল্ক ক্যারিয়ারের মধ্যে তিনটি চীনের মালিকানাধীন এবং তিনটি গ্রিসের। সপ্তম জাহাজটি ছিল চীনের মালিকানাধীন একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার। প্রণালি অতিক্রমের সময় এটি ট্র্যাকিং মানচিত্র থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এটি ইঙ্গিত দেয়– হয়ত জাহাজটির ট্র্যাকিং তথ্য ইচ্ছে করে বন্ধ অথবা বিঘ্নিত করা হয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান মধ্যস্থতাকারীদের জানিয়েছে– তারা দিনে প্রণালি দিয়ে ডজনখানেক জাহাজ চলাচল করতে দেবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। তবে এসব প্রতিবেদনেও এও বলা হয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী জাহাজগুলোকে মাইন এড়াতে সহায়তার অংশ হিসেবে একটি বিকল্প মানচিত্র প্রকাশ করেছে।
হরমুজ প্রণালি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেও বৈশ্বিকভাবে তেল-গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে