তথ্যসূত্র:

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টার দীর্ঘ ম্যারাথন আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি—এই দুই ইস্যুতে উভয় পক্ষের ছাড় না দেওয়ার মানসিকতাই বৈঠক ব্যর্থ হওয়ার কারণ।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৈঠকে যুক্তরাষ্ট্র কয়েকটি লক্ষ্য নিয়ে বসেছিল। এর মধ্যে অন্যতম ছিল— ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালির অবরোধ তুলে নিতে হবে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করতে হবে। কিন্তু ইরানের প্রতিনিধিদল এই দুটি শর্তের একটিও মানতে রাজি হয়নি।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আলোচনা এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং বিদেশে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ অবিলম্বে অবমুক্ত করতে হবে।
এই বিপরীতমুখী অবস্থানের কারণে আলোচনা একপর্যায়ে স্থবির হয়ে পড়ে এবং উভয় পক্ষই বৈঠককে ‘ব্যর্থ’ বলে ঘোষণা করে।
কিছু কর্মকর্তা এই অচলাবস্থার পেছনে দুই দেশের ‘আলোচনার ধরনের’ পার্থক্যকে দায়ী করেছেন। ইরান ঐতিহাসিকভাবে দীর্ঘ ও জটিল আলোচনার মাধ্যমে চুক্তি করতে অভ্যস্ত। উদাহরণস্বরূপ, বারাক ওবামা আমলে করা পারমাণবিক চুক্তির চূড়ান্ত রূপ দিতে প্রায় দুই বছর সময় লেগেছিল। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘস্থায়ী আলোচনায় আগ্রহী নন, তিনি দ্রুত ফলাফল অর্জনের পক্ষপাতী।
পারমাণবিক ইস্যু নিয়ে ট্রাম্প আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে মাটির নিচে থাকা ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা পারমাণবিক উপকরণগুলো সরিয়ে ফেলবে। কিন্তু বৈঠকে ইরানি প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে কোনো ছাড় কিংবা সমঝতা করতে রাজি হয়নি।
এই যুদ্ধের সবচেয়ে বড় দরকষাকষির হাতিয়ার হরমুজ প্রণালি। যুদ্ধের শুরুতে ইরান এই পথ উন্মুক্ত রাখলেও কিছুদিনের মধ্যেই তারা নৌচলাচল বন্ধ করে দেয়। এই অবরোধ বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছে। ইরানি মধ্যস্থতাকারীরা এই সুযোগই কাজে লাগাতে চাইছেন। তাঁরা জানিয়েছেন, একটি চূড়ান্ত ও টেকসই চুক্তি সই হওয়ার আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের এই আলোচনার ব্যর্থতা দুই দেশের মধ্যকার আস্থার সংকটকেই পুনরায় ফুটিয়ে তুলেছে। এর ফলে আগামী ২২ এপ্রিল শেষ হতে যাওয়া দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ল।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে