স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের অর্থনীতি পরিচালনায় প্রায় এক দশকের মধ্যে প্রথমবার রিপাবলিকানদের পেছনে ফেলেছে ডেমোক্র্যাটরা। ইরান যুদ্ধ ও এর প্রভাবে তৈরি জ্বালানি সংকটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩৫ শতাংশে নেমেছে।
রয়টার্স/ইপসসের যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫০৫ প্রাপ্তবয়স্ক নাগরিক অনলাইনে এই জরিপে অংশ নেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভোটারদের ৩৭ শতাংশই ডেমোক্র্যাটিক পার্টির অর্থনীতি পরিচালনার পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৬ শতাংশ। বাকি ২৭ শতাংশ অনিশ্চিত বা অন্য দলকে উপযুক্ত মনে করেন।
২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদ, এরপর ডেমোক্র্যাটদের জো বাইদেনের চার বছর, সব সময়ই অর্থনীতি ইস্যুতে রিপাবলিকানদের পক্ষে ছিলেন ভোটাররা। নতুন জরিপের তথ্যমতে, প্রায় এক দশকের মধ্যে প্রথমবার অর্থনীতি পরিচালনায় রিপাবলিকানদের টপকে গেল ডেমোক্র্যাটরা।
গত ফেব্রুয়ারিতে ইরানে আক্রমণ চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজেটে বড় ধরনের প্রভাব পড়েছে। তেলের দাম ২৫ শতাংশেরও বেশি বাড়ায় প্রতি গ্যালনে গড়ে এক ডলারেরও বেশি বাড়তি গুনতে হচ্ছে আমেরিকানদের। ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং ইসলামিক প্রজাতন্ত্রকে দুর্বল করতে হামলা চালানোর দাবি করলেও এর প্রভাব পড়েছে আমেরিকার মানুষের জীবনযাত্রায়।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নিবন্ধিত ভোটারদের ৪২ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থীকে এবং ৩৭ শতাংশ রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
ট্রাম্প এসব জরিপকে গুরুত্ব না দিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমার আসল পোলিং সংখ্যা সর্বকালের সেরা অবস্থায় রয়েছে। গণমাধ্যমের জরিপগুলো ভুয়া।’
তথ্যসূত্র: রয়টার্স

.png)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর; উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।
১ ঘণ্টা আগে
ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে