স্ট্রিম ডেস্ক

ইউক্রেনের ‘ক্ষমাপ্রার্থনার’ পর দেশটির তিনটি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা বাতিল করেছে ইরান। মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মহসেন রেজাই এই তথ্য নিশ্চিত করেন।
ইরানের দাবি, গত ২৫ জুলাই কাস্পিয়ান সাগরে দেশটির একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় এক নাবিক নিহত হন। পরে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাকে ওই হামলার উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
রেজাই জানান, ইউক্রেনের হামলার জবাব দিতে দেশটির তিনটি স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল ইরান। তবে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমাপ্রার্থনা’ করায় অভিযান স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
হরমুজ প্রণালিতে কৌশলগত নিরাপত্তা বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করে মহসেন রেজাই জানান, ইরানের নির্ধারিত নির্দিষ্ট রুটের বাইরে অন্য কোনো নৌপথ ব্যবহার করে প্রণালি অতিক্রম করতে দেওয়া হবে না। কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ বা শত্রুভাবাপন্ন জাহাজ অবৈধ রুট ব্যবহার করার চেষ্টা করলে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।
তথ্যসূত্র: আনাদলু

.png)

ইউরোপের দুটি দেশে অজ্ঞাতনামা ড্রোন দেখা যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বুলগেরিয়ায় ড্রোন বিস্ফোরিত হয়েছে। জার্মানির একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে এসব ঘটনা ঘটল।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বিরল খনিজ স্ক্যান্ডিয়ামের একটি খনিতে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগ শুক্রবার (৭ জুলাই) এই ঘোষণা দেয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শনিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ কথা জানান তিনি। আরাঘচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ পুনরায় খোলার সম্ভাবনা নেই।
১১ ঘণ্টা আগে
বহু বছর পর অং সান সু চির ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। একইসঙ্গে তাঁকে একজন বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি জান্তার নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কৌশলের অংশ।
১৩ ঘণ্টা আগে