স্ট্রিম ডেস্ক

আগামী রোববারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা নাকচ করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৩ জুন) দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আগামীকালই (রোববার) এই চুক্তি সই হচ্ছে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।’
বাঘাই আরও বলেন, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তি নয়; বরং সমঝোতা স্মারক মাত্র। এই সমঝোতা দুই দেশের মধ্যকার প্রধান মতবিরোধের জায়গা চিহ্নিত করবে এবং যুদ্ধের অবসান ঘটাবে।
ইরানের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এল যখন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান শনিবার জানিয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সম্ভাব্য শর্তাবলি চূড়ান্ত হতে পারে।
এ ছাড়া আলোচনার বিষয়ে অবগত বিশ্বস্ত সূত্র মার্কিন গণমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছিল, রোববারের মধ্যেই দুই দেশের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে এই চুক্তি সই হতে পারে।
হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

.png)

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এক মাস ১০ দিনে ৬ হাজার ১২৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটি। সোমবার (৩ আগস্ট) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে আহত অন্তত ৬১ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর আলজাজিরার।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগকে সমঝোতায় পৌঁছানোর ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এপির।
৩ ঘণ্টা আগে
গৃহবন্দি মিয়ানমারের নোবেলজয়ী সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে আইসিআরসি।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর দাবি করলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না। বরং হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি অস্থায়ী নৌ-করিডোর গঠনের বিষয়ে কাজ করছে তারা।
২০ ঘণ্টা আগে