ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের তথ্য লুকাচ্ছে পেন্টাগন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২৮
 নিহত মার্কিন সেনা রামপারসাদের কফিন বহন করছেন সহযোদ্ধারা। ছবি সংগৃহীত
নিহত মার্কিন সেনা রামপারসাদের কফিন বহন করছেন সহযোদ্ধারা। ছবি সংগৃহীত

ইরান যুদ্ধে প্রকৃতপক্ষে যত মার্কিন সেনার মৃত্যু হয়েছে, পেন্টাগনের প্রকাশ্য তালিকায় তার চেয়ে কম সংখ্যা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদ্য প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদনের চেয়ে বেশি মার্কিন সেনা এই যুদ্ধে মারা গেছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ছয় কর্মকর্তার বরাতে পোস্ট জানিয়েছে, যুদ্ধে নিহত সেনাসদস্যের প্রকৃত সংখ্যা পেন্টাগনের দেওয়া ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস)-এর চেয়ে বেশি।

পাঁচজন কর্মকর্তা জানান, অন্তত ২২ সেনাসদস্য মারা গেছেন। কিন্তু শুক্রবার পর্যন্ত প্রকাশ্য পেন্টাগনের তালিকায় মাত্র ১৮ সেনাসদস্যের মৃত্যুর কথা জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি হামলার শুরু থেকে ২৩ মার্কিন সেনাসদস্য এবং ওই অঞ্চলে কর্মরত ৩ মার্কিন ঠিকাদার নিহত হয়েছেন।

তালিকার ১৪ মৃত্যুকে ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন এপিক ফিউরি’র অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। বাকি চার মৃত্যুকে ‘ওভারসিজ অপারেশনস’ নামে আলাদা তালিকায় রাখা হয়েছে। এর বাইরে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন অভিযানে অংশ নিতে গিয়ে আরও দুই মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মারা গেছেন।

সরকারি ডাটাবেজ অনুযায়ী, এই হামলায় ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন, যাঁদের অনেকেই মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছেন। মার্কিন সেন্টার কমান্ড (সেন্টকম)-এর নথিতে দেখা গেছে, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এই যুদ্ধে প্রায় ৪৩ হাজার ৬০ কোটি (৪৩ দশমিক ৬ বিলিয়ন) ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুবেই খরচ হয়েছে ২৮০০ কোটি ডলার। তবে এই হিসাবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তর্ভুক্ত করা হয়নি।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক বোঝায় পরিণত হয়েছে। রয়টার্স-ইপসসের জরিপ অনুযায়ী, মাত্র ২৮ শতাংশ মার্কিনি ট্রাম্পের ইরান নীতি সমর্থন করছেন এবং ৬২ শতাংশই এর বিপক্ষে। সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগে কংগ্রেসেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হতাহতের তথ্য নিয়ে পেন্টাগনের কারসাজি আটকাতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য প্যাট রায়ান ও জেসন ক্রো এবং সিনেটে ট্যামি ডাকওয়ার্থ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন।

ইরান যুদ্ধে প্রকৃতপক্ষে যত মার্কিন সেনার মৃত্যু হয়েছে, পেন্টাগনের প্রকাশ্য তালিকায় তার চেয়ে কম সংখ্যা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদ্য প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদনের চেয়ে বেশি মার্কিন সেনা এই যুদ্ধে মারা গেছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ছয় কর্মকর্তার বরাতে পোস্ট জানিয়েছে, যুদ্ধে নিহত সেনাসদস্যের প্রকৃত সংখ্যা পেন্টাগনের দেওয়া ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস)-এর চেয়ে বেশি।

তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত