দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা একটি বাস আগুনে পুড়ে গেছে। ছবি: সংগৃহীত
দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা একটি বাস আগুনে পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা একটি বাস আগুনে পুড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাসটির নাম নিউ ক্লাসিক্যাল। রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন। দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ধারণা, দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে মশার কয়েল থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে।

গোয়ালন্দ থানার ওসি সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত