কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, মানুষের ঢল
স্ট্রিম সংবাদদাতাকুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) প্রথম নামাজে জানাজা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন খেলার মাঠে এই জানাজা হয়।
জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ অংশ নেন। এরপর গন্ধমতি ঈদগাহ মাঠে অপ্রতিমের দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে।
অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ী-গন্ধমতি এলাকায় তাদের বাড়ি। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ফিরোজ শাহরিয়ার বলেছিলেন, শুক্রবার জুমার নামাজের পর অপ্রতিম আমাদের সঙ্গে দুপুরের খাবার খায়। পরে বন্ধুদের সঙ্গে আইফোন দিয়ে ছবি তুলতে বাইরে যেতে চায়। কিন্তু আর ফিরে আসেনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সম্ভবত আইফোনটিই তার মৃত্যুর কারণ হয়েছে।
অপ্রতিম খুনের ঘটনায় সিসিটিভি সূত্র ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী মোট তিনজনকে আটক করে পুলিশ। তারা হলেন– তুহিন, আনাস ও ফাহিম। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটক করার কথা জানায় পুলিশ। পরে অভিযান চালিয়ে তুহিনের বাড়ি থেকে আইফোনটি উদ্ধার করা হয়।
.png)




-5ae092-256x144.webp)


